দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:১৭, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

মার্চ ১৮, ২০২৬
in সারাদেশ
A A
0
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

রাজশাহী ব্যুরো :

বগুড়ার আদমদীঘীর সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় উত্তরবঙ্গের পাঁচ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বুধবার বেলা আড়াইটার দিকে সান্তাহার জংশনের অদূরে ছাতনীগ্রামের বাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে, এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, ফলে ঈদযাত্রায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সান্তাহার স্টেশন সূত্র জানায়, দুর্ঘটনাস্থলের রেললাইনে ত্রুটি ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, বিপদসংকেত দেওয়া হলেও তা উপেক্ষা করার কারণেই দুর্ঘটনা ঘটতে পারে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে অন্তত ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

আহতদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ৮০ জন আহত চিকিৎসা নিতে আসেন, তাদের মধ্যে ২০ জনকে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন পৌঁছে লাইনচ্যুত বগি সরানো ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। রেললাইন দ্রুত সচল করার চেষ্টা চলছে।

ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Recommended

নড়াইলে সময় টিভির সাংবাদিককে কুপিয়ে জখম

নড়াইলে সময় টিভির সাংবাদিককে কুপিয়ে জখম

1 year আগে
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে

গোপালগঞ্জ জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

8 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743