দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৬:২৫, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

রাঙামাটিতে ভোটের প্রচারণায় সরগরম, নির্বাচনের জন্য প্রস্তুত রাঙ্গামাটি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
in সারাদেশ
A A
0
রাঙামাটিতে ভোটের প্রচারণায় সরগরম, নির্বাচনের জন্য প্রস্তুত রাঙ্গামাটি
Share on FacebookShare on Twitter

রাঙ্গামাটি প্রতিনিধি:-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম পার্বত্য জেলা রাঙ্গামাটি। ৬ হাজার ১১৬ বর্গকিলোমিটার আয়তনের এই রাঙ্গামাটির ১০ উপজেলা নিয়ে আসন মাত্র একটি। যেখানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাত প্রার্থী। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন পথসভা গণসংযোগে। বিজয় নিশ্চিত করতে ভোটারদের কাছে উন্নয়নের নানান পরিকল্পনা কথা তুলে ধরে দিচ্ছেন বাস্তবায়নের প্রতিশ্রুতি।

আয়তনে দেশের সবচেয়ে বড় সংসদীয় আসন রাঙ্গামাটি ২৯৯ নং আসনে সুষ্ঠু, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।ইতোমধ্যে উপজেলাগুলোতে প্রেরণ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম। 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার একটি মাত্র এই আসনে ২১৩টি কেন্দ্রের মধ্যে ২০টি হেলিসর্টি কেন্দ্র রয়েছে। যা অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটের কয়েকদিন আগে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা পাঠানো হবে। এছাড়া গুরুত্ব বিবেচনায় ১৭০টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন নির্বাচন নিয়ে কোনও শঙ্কা নেই। সব প্রস্তুতি সমানতালে চলছে। ইতোমধ্যে নির্বাচনী সরঞ্জাম উপজেলায় পৌঁছে গেছে।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, ২১৩টি কেন্দ্রের মধ্যে ২০টি অতি গুরুত্বপূর্ণ, ১৪৯টি গুরুত্বপূর্ণ এবং ৪৪টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

নির্বাচনের দিন মাঠে থাকবে সেনাবাহিনীর তিন হাজারের অধিক সদস্য, বিজিবি’র ৩৭ প্লাটুন, পুলিশ এক হাজার ২১২ জন এবং আনসার বাহিনীর দুই হাজার ৭৬৯ সদস্য। এছাড়া নির্বাচনে সার্বিক বিষয় তদারকির লক্ষ্যে ১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

বিজিবি থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে জোরদার করা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মাঠে কাজ শুরু করেছে।

Recommended

শিবগঞ্জে বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণ ও নির্যাতনের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

শিবগঞ্জে বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণ ও নির্যাতনের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

11 months আগে
কুড়িগ্রামে ধরলা নদী থে‌কে অ‌বৈধ বালু উত্তোলন, ৩ ট্রলিচাল‌ককে কারাদণ্ড

কুড়িগ্রামে ধরলা নদী থে‌কে অ‌বৈধ বালু উত্তোলন, ৩ ট্রলিচাল‌ককে কারাদণ্ড

1 month আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743