দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ১২:১৮, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

বিমানে বোমা থাকার ‘খবর’ এসেছিল পাকিস্তানি নম্বর থেকে

জানুয়ারি ২২, ২০২৫
in জাতীয়
A A
0
বিমানে বোমা থাকার ‘খবর’ এসেছিল পাকিস্তানি নম্বর থেকে

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

ইতালির রোম থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাওয়া একটি ফ্লাইটে বোমা আছে- এমন খবর এসেছিল একটি পাকিস্তানি মোবাইল ফোন নম্বর থেকে। আজ বুধবার বিকেল ৪টায় পর বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া।

তিনি বলেন, ‘হোয়াটসঅ্যাপে ম্যাসেজ এসেছে। এটা পাকিস্তানি নম্বর। তিনি আমাদের তথ্য দিয়েছে। দুইটা ব্যাগ সন্দেহ করেছিলাম। তবে কিছু পাওয়া যায়নি।’

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রোম থেকে যাত্রা করে ঢাকায় ৯টা ২০ মিনিটে অবতরণ করে। ২৫০ জন যাত্রী ছিল। ১৩ জন ক্রু ছিল। আমাদের এখানে আসার পর আমার সর্বোচ্চ প্রস্তুতি নেই। প্রতিটি সংস্থা সুন্দরভাবে কাজ করেছে। ’

তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে প্রতিটি যাত্রী সুন্দরভাবে গেছে। যাত্রীদের দ্রুত বের করে, তিন চারটা লাইন করে, দ্রুত চেক করে টার্মিনালে নিয়ে এসেছি। তাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল টার্মিনালে। প্রত্যেকটা যাত্রী কো-অপারেশন করেছে।’

মঞ্জুর কবীর ভুঁইয়া বলেন, ‘এত বড় অপারেশনে কোনো ছন্দপতন হয়নি। আমি বিমান বাহিনীর প্রধানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। তাকে সংবাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই হাজির হয়ে গেছে।’

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, ‘যখন আমরা তদন্ত করি তখন দুইটা ব্যাগে সন্দেহ করেছিলাম। আমরা প্রতিটা লাগেজ স্ক্যানিং করে নামিয়েছি। নিচে আবার স্ক্যানিং করেছি। পুরো জিনিসটা খুব সুন্দর করে করা হয়েছে। সবাই সুস্থ আছেন ভালো আছেন।’

এর আগে আজ সকালে খবর ছড়িয়ে পড়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে। এমন আতঙ্কে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়।

বিজি-৩৫৬ নম্বরের ওই ফ্লাইটটি রোম থেকে ঢাকায় অবতরণ করে সকাল ৯টা ৩৫ মিনিটে। পরে বিমনটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও তল্লাশি করে বিমানটিতে কোনো বোমা পাওয়া যায়নি।

Recommended

রাজশাহী’র উপজেলা প্রশাসন ম্যানেজ করে দিনের আলোতে প্রকাশ্যে চলছে অবৈধ পুকুর খনন 

রাজশাহী’র উপজেলা প্রশাসন ম্যানেজ করে দিনের আলোতে প্রকাশ্যে চলছে অবৈধ পুকুর খনন 

1 year আগে
গোপালগঞ্জে ট্রাক চাপায় শ্রমিক নিহত

গোপালগঞ্জে ট্রাক চাপায় শ্রমিক নিহত

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743