দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:০৯, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

বিএনপি ঘুষ, লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি ও মামলা বাণিজ্যে জড়িত: ড. কেরামত আলী 

ফেব্রুয়ারি ১০, ২০২৬
in সারাদেশ
A A
0
বিএনপি ঘুষ, লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি ও মামলা বাণিজ্যে জড়িত: ড. কেরামত আলী 
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান 

বিএনপি ঘুষ, লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি ও মামলা বাণিজ্যে জড়িত। ক্ষমতায় যাওয়ার আগেই তারা নারীদের ওপর শারীরিকসহ নানা ধরনের নির্যাতনে লিপ্ত হচ্ছে, অথচ তারাই সরকার গঠনের স্বপ্ন দেখছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কানসাট রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ- ১ শিবগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মাওলানা কেরামত আলী।

তিনি বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতি করে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে। 

তিনি আরও বলেন, “এই দেশে যারা অতীতে সরকার গঠন করেছে, তারাই দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।” 

তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বিএনপি মনে করছে তারা ক্ষমতায় চলে এসেছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের নামে জনগণকে বিভ্রান্ত ও প্রলোভন দেখানো হচ্ছে।

বিএনপির শাসনামলে সারের সংকটে কৃষকদের প্রাণ দিতে হয়েছে এবং বিদ্যুতের চরম ঘাটতি ছিল। অথচ এখন তারাই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিচ্ছে।

বক্তব্যে ড. কেরামত আলী কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি নতুন রেললাইন স্থাপন ও এলাকার সার্বিক উন্নয়ন জোরদারের কথাও তুলে ধরেন।

এছাড়া পদ্মা নদীর ভাঙন রোধ, গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প বাস্তবায়ন, প্রশাসনিক কাঠামোর সংস্কার, স্থলবন্দর আধুনিকায়ন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত উপজেলা গঠন এবং নারীর ক্ষমতায়নের অঙ্গীকার করেন তিনি। পর্যটন শিল্পের বিকাশ, সংস্কৃতির প্রসার এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।

শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ সাদিকুল ইসলামের সভাপতিত্বে,শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বাবুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায়,প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সুযোগ্য সন্তান,লেখক ও অনুবাদক আলী আহমাদ মাবরুর, জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি ও ৬ নং কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেফাউল মূলকসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রাজবাড়ি মাঠে জনসমুদ্রে পরিনত হয়। পুরো জনসভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Recommended

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন

2 years আগে
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল পুনরুজ্জীবিত করার আবেদন মঞ্জুর

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল পুনরুজ্জীবিত করার আবেদন মঞ্জুর

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743