দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৬:২০, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুড়িগ্রামে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
in সারাদেশ
A A
0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুড়িগ্রামে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কুড়িগ্রাম জেলায় নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক ও কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসার কার্যালয়, কুড়িগ্রামের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ এ নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোটরসাইকেল চলাচল ১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এছাড়া ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত।

তবে, গুরুত্বপূর্ণ ও জরুরি সেবার স্বার্থে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এর মধ্যে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং নির্বাচন কমিশন অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন। একইসঙ্গে অ্যাম্বুলেন্সসহ জরুরি স্বাস্থ্যসেবা, ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহনকারী যানবাহনও এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এছাড়া বৈধ কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী ও তাদের স্বজনদের ব্যবহৃত যানবাহন, দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং সাংবাদিকদের দায়িত্ব পালনকালে ব্যবহৃত যানবাহন চলাচলের অনুমতি থাকবে। প্রতিবন্ধী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের জন্য নির্ধারিত সংখ্যক যানবাহন রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচল করতে পারবে।

নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, বিটিআরসি এবং বিটিআরসি অনুমোদিত টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের যানবাহনও নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পাশাপাশি জাতীয় মহাসড়ক, বন্দর ও আন্তঃজেলা যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়কসমূহে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল রাখার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় প্রয়োজন ও বাস্তবতার আলোকে প্রয়োজনে আরও যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা জেলা প্রশাসন সংরক্ষণ করে। নির্ধারিত নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

Recommended

হাসনাতের আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল

হাসনাতের আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল

3 weeks আগে
যুক্তরাষ্ট্রে রবিবার থেকে নিষিদ্ধ হচ্ছে টিকটক

যুক্তরাষ্ট্রে রবিবার থেকে নিষিদ্ধ হচ্ছে টিকটক

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743