দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ২:৪৪, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সালিশ চলাকালে হামলা, জামাই গুরুতর আহত

মার্চ ১৬, ২০২৬
in সারাদেশ
A A
0
চাঁপাইনবাবগঞ্জে সালিশ চলাকালে হামলা, জামাই গুরুতর আহত
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামে সালিশ চলাকালে দেশীয় অস্ত্রের আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে কয়লাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ধোবড়া গ্রামের দুরুল হুদার ছেলে ইসমাইল হোসেন। তিনি কয়লাবাড়ী গ্রামের মৃত মোশাররফ আলীর জামাই।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মোশাররফ আলীর পুকুরপাড় কাটাকে কেন্দ্র করে তোজাম্মেল ও তার ছেলের সঙ্গে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য সোমবার বিকেলে গ্রামে একটি সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তোজাম্মেলের নেতৃত্বে কয়েকজন মিলে মৃত্যু মোশাররফ আলীর ছেলে ও জামাইয়ের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

এ সময় ইসমাইল হোসেন দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এবিষয়ে অভিযুক্ত তোজাম্মেল হকের কাছে হামলার জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন এটা ভুল কথা বলছেন বলে ফোন কেটে দেয়।  

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recommended

উত্তরায় ছুরিকাঘাতে যুবক খুন

উত্তরায় ছুরিকাঘাতে যুবক খুন

1 year আগে
মধ্যরাতে হাসনাতের ঐক্যের ডাক

মধ্যরাতে হাসনাতের ঐক্যের ডাক

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743