দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
ভোর ৫:৫২, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
in সারাদেশ
A A
0
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের জয়
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করেছেন।  চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ড. মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নুরুল ইসলাম বুলবুল।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর ড. কেরামত আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৮৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। ভোটের ব্যবধান প্রায় ৪৪ হাজার ৩৭৮।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মিজানুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৮৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট। ভোটের ব্যবধান প্রায় ১৬ হাজার ১০৮।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ১৭২টি কেন্দ্র ছিল এবং সবকটি কেন্দ্র মিলিয়ে নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৮ ভোট। ভোটের ব্যবধান প্রায় ৫৯ হাজার ১৪৮।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ জানান, উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Recommended

রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের উদ্যোগে ৯ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা

রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের উদ্যোগে ৯ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা

2 months আগে
কেশরহাটে অনুমোদনহীন সমিতির উচ্চ সুদে সর্বশান্ত অনেক পরিবার

কেশরহাটে অনুমোদনহীন সমিতির উচ্চ সুদে সর্বশান্ত অনেক পরিবার

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743