দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৮:৩৩, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

জানুয়ারি ১৫, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী, রাজিবপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ মুস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বচানী শুনানি ৫৫৫নং আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, জামায়াতের প্রার্থী মোঃ মুস্তাফিজুর রহমান মোস্তাক তার দাখিলকৃত হলফনামায় একটি সক্রিয় ও চলমান বাণিজ্যিক লাইসেন্সের তথ্য উল্লেখ করেননি। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক প্রদত্ত বীজ ও সার ডিলার লাইসেন্স নম্বর ৮২৭, যা কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী বাজারে অবস্থিত। সেটি কার্যকর ও সচল থাকা সত্ত্বেও আয় ও সম্পদের বিবরণীতে গোপন রাখা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

নথিতে আরও বলা হয়, উক্ত লাইসেন্সের মাধ্যমে নিয়মিত আর্থিক লেনদেন ও আয় অর্জনের সুযোগ থাকা সত্ত্বেও তা হলফনামায় অন্তর্ভুক্ত না করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ৪৪(২)-এর লঙ্ঘন। আইন অনুযায়ী, কোনো প্রার্থী যদি হলফনামায় মিথ্যা তথ্য প্রদান বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেন, তাহলে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

অভিযোগকারী ডাঃ মোহাম্মদ আলী বলেন, জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ দিয়েছি। কেননা তিনি তথ্য গোপন করেছেন। একজন সচেতন নাগরিক হিসেবে এই তথ্য সরকারকে জানানো উচিত বলে জানিয়েছি।

তবে অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ মুস্তাফিজুর রহমান মোস্তাক সারের লাইসেন্স রয়েছে স্বীকার করে বলেন, আমি হলফনামায় ব্যবসা উল্লেখ করেছি। কিন্তু ভুলে ডিলারের কাগজপত্র দিতে ভুলে গেছি। শুনানিতে ডকুমেন্টস দেওয়া হবে। 

রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানান, তার নামে বিএডিসি সারও বীজের লাইসেন্স আছে।

Recommended

শিবগঞ্জের তেলকুপি সীমান্তে বি এস এফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

শিবগঞ্জের তেলকুপি সীমান্তে বি এস এফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

1 year আগে
চার দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

11 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743