দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১:৩৯, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামে সমাজসেবার ভাতার কথা বলে অর্থ আদায়, প্রতারক গ্রেফতার

আগস্ট ৮, ২০২৫
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামে সমাজসেবার ভাতার কথা বলে অর্থ আদায়, প্রতারক গ্রেফতার
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় সমাজসেবা অফিসের কর্মচারী পরিচয়ে ভাতা করে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগে মঈনুল ইসলাম (২৩) নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে জনতা।

‎ওই যুবক ভুয়া কর্মচারী সেজে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুঃস্থ মানুষের ভাতা করে দেওয়ার কথা বলে দীর্ঘদিন থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে। পরে সন্ধ্যার দিকে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

‎এলাকাবাসী সূত্রে জানা গেছে, আটককৃত ওই যুবক নিজেকে উপজেলা সমাজ সেবা অফিসের কর্মচারী পরিচয় দিয়ে বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন। ওই যুবক বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে গিয়ে বৃহস্পতিবার বিকালে কিছু দুঃস্থ ব্যক্তির কাছে জাতীয় পরিচয়পত্রের কপিসহ ফোনে তাদের ছবি তুলে অর্থ আদায় করছিলেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন এবং সদুত্তর না পেয়ে উত্তেজিত হয়ে গণধোলাই দেন।

পরে ওই ইউনিয়নের সমাজসেবা অফিসের মাঠ কর্মী বিপুল মিয়াসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে প্রতারক মঈনুল ইসলামকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। এ সময় ওই যুবকের মুঠোফোনে উপজেলার বুড়াবুড়ি, হাতিয়া ও ধরনীবাড়ী ইউনিয়নের দুঃস্থ ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্রের কপি ও তাদের ছবি দেখতে পান। এরপর প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে থানা পুলিশে হস্তান্তর করেন।

‎এদিকে গণধোলাইয়ের কারণে প্রতারক মঈনুল অসুস্থ হয়ে পড়ায় তাকে সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আটককৃত মঈনুল ইসলাম উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী এলাকার নুর ইসলামের ছেলে বলে জানা গেছে।

Recommended

সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

7 months আগে
মমতার পদত্যাগের দাবিতে উত্তাল কলকাতা

মমতার পদত্যাগের দাবিতে উত্তাল কলকাতা

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743