দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
বিকাল ৩:৩৬, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সংস্কারের অভাবে সড়কের বেহাল দশা, আশ্বাসে আটকে মেরামত

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সংস্কারের অভাবে সড়কের বেহাল দশা, আশ্বাসে আটকে মেরামত
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বেশিরভাগ গ্রামীণ পাকা সড়কের অবস্থা খুবই খারাপ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এসব সড়ক এখন খানাখন্দে ভরা। এতে যানবাহনের মালিক ও পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন। কিন্তু এ পরিস্থিতিতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের বিষয়ে আশ্বাসে আটকে আছে সংশ্লিষ্ট দফতর।

সরেজমিনে দেখা গেছে, অনেক সড়ক দেখে বোঝার উপায় নেই যে এটি পাকা রাস্তা। কোথাও কার্পেটিং উঠে গেছে, কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ সড়ক দিয়েই প্রতিদিন চলাচল করছে যানবাহন ও মানুষ।

নাগেশ্বরী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতায় ২০৮ কিলোমিটার পাকা গ্রামীণ সড়ক রয়েছে। এর মধ্যে ১৭৩ কিলোমিটারই এখন চলাচলের অনুপযোগী। বছরের পর বছর ধরে এসব সড়কের অবস্থা খারাপ হলেও সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

বর্ষাকালে এসব সড়কে কাদা জমে, আর শুকনো মৌসুমে ধুলোবালির কারণে দুর্ভোগ বাড়ে। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন চালক ও সাধারণ পথচারীরা।

ভিতরবন্দ ইউনিয়নের বাসিন্দা মোঃ আরিফ মিয়া বলেন, ইউনিয়নের ভেতরের গ্রামীণ সড়কগুলোর অবস্থা খুবই খারাপ, দ্রুত মেরামত করা জরুরি।

নাগেশ্বরী শহরের অটোচালক মোঃ হাফিজ জানান, উপজেলার কুড়িগ্রাম-সোনাহাট সড়ক ছাড়া প্রায় সব সড়কেরই অবস্থা খারাপ। ফলে দুর্ভোগ নিয়েই চলাচল করতে হচ্ছে।

নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী মোঃ আসিফ ইকবাল রাজিব বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলোর তালিকা করে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

তথ্য অনুযায়ী, নাগেশ্বরী উপজেলায় এলজিইডির আওতায় মোট ৮৩২ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ২০৮ কিলোমিটার পাকা সড়ক।

Recommended

ইশরাকের শপথ ইস্যুতে আদালতের আদেশ আজ

ইশরাকের শপথ ইস্যুতে আদালতের আদেশ আজ

9 months আগে
ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

2 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743