দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৮:৩৭, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

“উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে” কুড়িগ্রামে আমীরে জামায়াত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
in সারাদেশ
A A
0
“উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে” কুড়িগ্রামে আমীরে জামায়াত
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রামকে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন কার্যক্রম কুড়িগ্রাম থেকেই শুরু করা হবে। একই সঙ্গে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে বলে তিনি ঘোষণা দেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাঃ শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কেউ বেকার থাকবে না। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কৃষি বিপ্লব হলে সবাই কাজের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, আপনাদের শুধু কৃষক বানিয়ে রাখা হবে না; আপনাদের ঘর থেকেই, মায়েদের গর্ভ থেকেই আগামীর প্রধানমন্ত্রী বের হবে।

কুড়িগ্রামের তিনটি নদীকে  কুড়িগ্রাম জেলার দুঃখ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির বলেন, বর্ষা এলেই এ অঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়ে যায়। এই সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, এই বাংলাদেশে আর কোনো জমিদারকে মেনে নেওয়া হবে না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে ডাঃ শফিকুর রহমান বলেন, নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে দেশে মায়ের নিরাপত্তা নেই, সে দেশ আমার হতে পারে না। আমরা জাত-ধর্ম দেখবো না। নারীদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গে তিনি বলেন, চারদিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা-তাই পোস্ট করা হয়েছে। একটি দল বিষয়টি নিয়ে অপপ্রচার শুরু করেছে। লজ্জার বিষয় হলো, ওই দলের বড় বড় নেতারাও এতে অংশ নিয়েছে।

তিনি আরও দাবি করেন, এ ঘটনার মূল অভিযুক্ত ইতোমধ্যে শনাক্ত হয়েছে।

জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Recommended

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

1 month আগে
জনসেবার মধ্যে দিয়ে রাজশাহীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

জনসেবার মধ্যে দিয়ে রাজশাহীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743