দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:০৩, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর

মার্চ ২৩, ২০২৬
in জাতীয়
A A
0
আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই উল্লেখ করে জনগণকে প্যানিক না করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবাই তেল পাবেন, তাই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে। ঈদ উপলক্ষে টানা দুই দিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় সাময়িকভাবে কিছু চাপ তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়েছে।

তিনি জানান, গত বছরের তুলনায় দেশে প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ফলে সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

এদিকে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে চেষ্টা ছিল, সরকার তা সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। সোমবার সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঈদের আগে সংকটের আশঙ্কা থাকলেও সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে ঈদযাত্রায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

তিনি আরও জানান, প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং পাম্পকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা ঈদের আগে যেমন ছিল, প্রয়োজনে এখনও তা জোরদার করা হবে।

তবে তেল সরবরাহ নিয়ে ভিন্ন চিত্র তুলে ধরেছেন পেট্রোল পাম্প মালিকদের সংগঠনের নেতারা। ঢাকা বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল সময় সংবাদকে বলেন, চাহিদার তুলনায় ডিপো থেকে সরবরাহ অনেক কম দেয়া হচ্ছে। তার দাবি, যেখানে তেল রয়েছে সেখানে পাম্প খোলা থাকলেও যেসব এলাকায় সরবরাহ কম, সেখানে পাম্প বন্ধ রাখতে হচ্ছে। তবে স্থায়ীভাবে কোনো পাম্প বন্ধ হওয়ার আশঙ্কা নেই বলেও জানান তিনি।

সরকারের আশ্বাস ও পাম্প মালিকদের অভিযোগের মধ্যে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে মাঠপর্যায়ে ভিন্ন বাস্তবতার ইঙ্গিত মিলছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি অব্যাহত রয়েছে।

Recommended

জুলাই গণহত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ৮ কর্মকর্তাকে

জুলাই গণহত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ৮ কর্মকর্তাকে

1 year আগে
চট্টগ্রাম বিভাগীয় সিরিজ দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন সাকলাইন, মহিলা বিভাগে সেরা নুসরাত

চট্টগ্রাম বিভাগীয় সিরিজ দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন সাকলাইন, মহিলা বিভাগে সেরা নুসরাত

7 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743