দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৮:৪০, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম আইন-আদালত

১৩ বছর পর মিথ্যা মামলায় খালাস পেলেন শিবগঞ্জের বিএনপি-জামায়াতের কর্মীরা

মে ১৩, ২০২৫
in আইন-আদালত
A A
0
১৩ বছর পর মিথ্যা মামলায় খালাস পেলেন শিবগঞ্জের বিএনপি-জামায়াতের কর্মীরা
Share on FacebookShare on Twitter

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নাদিম হোসেন 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে একটি দোকান ভাঙচুর ও লুটপাটের মামলায় ১৩ বছর পর সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু তালেব এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ।  

মামলার নথি থেকে জানা গেছে, ২০১২ সালের ৪ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার কানাসাট বাজারে রনি ইঞ্জিনিয়ার নামে একটি  দোকানে  হামলা, ভাঙচুর ও ১ লাখ ২৫ হাজার টাকা লুটপাটের অভিযোগে এসআই নূরে আলম সিদ্দিকী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী শহিদ মিয়া,কানসাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সারওয়ার আবেদীনসহ বিএনপি ও জামায়াতের ৬৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

আদালত রায়ে উল্লেখ করেন, মামলার আলামত ও সাক্ষ্যপ্রমাণে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে তাদের বেকসুর খালাস দেওয়া হলো।

আসামিপক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ রায়ের পর প্রতিক্রিয়ায় বলেন,‘তুচ্ছ একটি ঘটনায় ১৩ বছর ধরে আমাদের মক্কেলদের হয়রানি করা হয়েছে। আজ ন্যায়বিচার পেয়েছি। এ রায়ে আমরা সন্তুষ্ট।’

খালাস পাওয়া আসামিদের একজন শহিদুল হক হায়দারী শহিদ মিয়া বলেন, ‘সরকারি দমন-পীড়নের অংশ হিসেবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। অনেক সাধারণ মানুষ এসব মামলায় জুলুম-নির্যাতনের শিকার হয়েছে, কারাভোগ করেছে। আজ ১৩ বছর পর আমরা খালাস পেলাম—এ জন্য আল্লাহর দরবারে শুরিয়া আদায় করছি।’

মামলার খালাসপ্রাপ্ত অন্য আসামীরাও আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Recommended

রাঙ্গামাটির বিএফডিসিকে আধুনিকায়ন করা হবে: উপদেষ্টা ফরিদা আখতার

রাঙ্গামাটির বিএফডিসিকে আধুনিকায়ন করা হবে: উপদেষ্টা ফরিদা আখতার

5 months আগে
ভালুকায় গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ভালুকায় গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

7 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743