দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ২:২৭, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

১২ দিন ধরে সীমান্তের বেড়াজালে আটকে আছে ৩ যুবকের ভাগ্য

জুন ২৬, ২০২৬
in সারাদেশ
A A
0
১২ দিন ধরে সীমান্তের বেড়াজালে আটকে আছে ৩ যুবকের ভাগ্য
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তে টানা ১২ দিন ধরে শূন্যরেখায় আটকে আছে তিন যুবকের ভাগ্য। 

গত ১৪ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভোররাতে তাদেরকে অবৈধভাবে পুশইনের মাধ্যমে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সীমান্তবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিরোধ গড়ে তুললে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে সীমান্তের শূন্যরেখায় টানা ১২ দিন ধরে জনমানবহীন খোলা প্রান্তরে মানবেতরভাবে দিন কাটছে ওই তিন যুবকের।

বিএসএফও এবং বিজিবি তাদেরকে গ্রহণ না করায় স্বজনদের কাছে ফিরতে পারছে না তারা। বিজিবি থেকে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক ও আলোচনা ভেস্তে যাওয়ায় জটিলতা সৃষ্টি হয়। এরপর থেকেই জনমানবহীন খোলা প্রান্তরে পলিথিনের আচ্ছাদনে সময় কাটছে তাদের।

সীমান্তবাসী জানান, ভারী বৃষ্টিপাত ও প্রখর রোদের মধ্যেই থাকতে হচ্ছে তাদেরকে। সাপ, বিচ্ছুর ভয় এবং মশার কামড় খেয়ে ছটফট করছে তারা। স্বজনদের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য কান্নাকাটি করছে। মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছে তারা। পর্যাপ্ত পানি না থাকায় গোসল করতে পারছে না। শৌচাগার না থাকায় প্রচণ্ড সমস্যা হচ্ছে। বিষয়টির দ্রুত সমাধান হওয়া উচিত।

এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ হাসানুর রহমান জানান, বিএসএফ আইনি প্রক্রিয়া অনুসরণ করছে না। তারা পুশইনের শিকার তিন যুবককে ফিরিয়ে নিচ্ছে না। আমরা কোনো অবৈধ প্রক্রিয়া মেনে নেব না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ রাখা হচ্ছে, আশা করছি দ্রুত সমাধান হবে।

Recommended

গোমস্তাপুরে ঈদের ছুটিতেও থেমে ছিল না পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম

গোমস্তাপুরে ঈদের ছুটিতেও থেমে ছিল না পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম

1 year আগে
চট্টগ্রামে টিএসপি ক্লাবে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান

চট্টগ্রামে টিএসপি ক্লাবে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743