দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৬:২৪, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

সোমবার শুরু ভোটার তালিকা হালনাগাদ, কাজ করবে ৬৫ হাজার কর্মী : সিইসি

জানুয়ারি ১৯, ২০২৫
in জাতীয়
A A
0
ইভিএমে নয়, ব্যালটে হবে জাতীয় নির্বাচন : সিইসি

ফাইল ছবি

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এবারের ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখা যাবে।

আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর করেন সিইসির কাছে। সেই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সিইসি জানান, সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো রাজনৈতিক বক্তব্যের ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন। এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখা যাবে। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।’

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আগামীকাল সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। সারা দেশে এজন্য কাজ করবে ৬৫ হাজার কর্মী।’ 

জানা গেছে, ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কাজ চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন কেন্দ্রে ছবি তুলে এবং চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে ইসি।

ইউএনডিপি বরাবরই ইসিকে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। এর আগেও প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, নির্বাচনী উপকরণে সহায়তা দিয়েছে সংস্থাটি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদেও সহায়তা করল তারা।

Recommended

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম-লোগো

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম-লোগো

2 years আগে
কুড়িগ্রামে সাদা পতাকায় কালো কালিতে আরবি লেখাসংবলিত পতাকার তদন্তে পুলিশ

কুড়িগ্রামে সাদা পতাকায় কালো কালিতে আরবি লেখাসংবলিত পতাকার তদন্তে পুলিশ

4 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743