দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ১১:১৬, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম আইন-আদালত

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে

নভেম্বর ১৯, ২০২৪
in আইন-আদালত, রাজধানী, রাজনীতি
A A
0
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার :

রাজধানীর নিউমার্কেট থানার হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে কামরুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে ৮ দিনের রিমান্ড দেন আদালত। 

রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, ১৯ জুলাই নীলক্ষেতে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ গুলি চালায়। সে সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার সঙ্গে কামরুল ইসলাম সরাসরি জড়িত। আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা ধানমন্ডিসহ আশপাশের এলাকায় সে সময় ত্রাসের রাজত্ব কায়েম করে। তার সরাসরি ইন্ধনে গুলি চালানো হয়। 

তবে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে তাকে নির্দোষ দাবি করে জামিন চান। যার বিরোধিতা করে রাষ্ট্র পক্ষ এবং রিমান্ডের স্বপক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে জিয়াদুর রহমানের আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এ হত্যার ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এদিকে সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ১১ টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।

ইতোমধ্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং তার স্ত্রী-সন্তানের নামে থাকা দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৪ অক্টোবর দুদকের প্রধান কার্যালয় এ সিদ্ধান্ত নেয় বলে গণমাধ্যমকে জানান সংস্থার উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

Recommended

দুই সন্তানসহ হাসপাতালে পরীমণি, মেয়ে আইসিইউতে!

দুই সন্তানসহ হাসপাতালে পরীমণি, মেয়ে আইসিইউতে!

6 months আগে
গোপালগঞ্জ চলছে কারফিউ, চারিদিকে থমথমে পরিবেশ

গোপালগঞ্জ চলছে কারফিউ, চারিদিকে থমথমে পরিবেশ

7 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743