দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ২:৩৫, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রাম, বইছে হিমেল বাতাস

নভেম্বর ১৬, ২০২৬
in সারাদেশ
A A
0
শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রাম, বইছে হিমেল বাতাস
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

উত্তরের জেলা কুড়িগ্রামে হিমেল বাতাসে বেড়েছে শীতের অনুভূতি। ভোররাত থেকে ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।বিশেষ করে শ্রমজীবী মানুষ ও কৃষকদের ভোগান্তি বেড়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রিতে। তবে হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।

সোমবার ভোররাত থেকেই কুড়িগ্রাম জেলায় ঠান্ডার প্রকোপ বেশি ছিল। সকাল ১০টার দিকে সূর্যের দেখা মিললেও রোদের তাপ ছিল কম। সকালে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী মানুষকে শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে ছুটতে হয়েছে। ঠান্ডা বাতাসের মধ্যে মাঠে কাজ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষকরাও।

কৃষক সাধুরাম চন্দ্র বর্মণ বলেন, সকালে ঘুম থেকে উঠে জমিতে কাজ করতে এসেছি। কিন্তু শীত ও ঠান্ডা বাতাসে শরীর কাঁপছে। এ অবস্থায় মাঠে কাজ করতে কষ্ট হচ্ছে।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, নিম্নচাপের প্রভাবে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে ঠান্ডা বাতাস শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। নিম্নচাপের পরিস্থিতির ওপর আবহাওয়ার পরিবর্তন নির্ভর করবে। এর প্রভাব কেটে গেলে আবহাওয়া স্বাভাবিক হতে পারে।

Recommended

‘বিপ্লবী সরকার’ ঘোষণার রিট শুনানি আজ

ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নোটিশ

2 years আগে
জাতি গঠনের সুযোগ নষ্ট হলে দেশ পিছিয়ে যাবে: ড. ইউনূস

আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743