স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র পৃথক ০২টি অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন,০১টি মোটরসাইকেল,১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা,৩৩ কেজি বিড়ির মসলা ও ০১টি বাইসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ০৭টা ১০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনোহরপুর বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক ০১টি অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম হতে ১৪৩টি বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ফোন ও ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এর পাশাপাশি মনোহরপুর বিওপি’র অপর ০১টি নিয়মিত টহলদল কর্তৃক সকাল ০৯টা ৫০ মিনিটে দূর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রাম হতে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও ০১টি বাইসাইকেল জব্দ করা হয়।
জব্দকৃত সকল মালামালের আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।
জব্দকৃত মোবাইল ফোন,মোটরসাইকেল, বিড়ির পাতা, বিড়ির মসলা ও বাইসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ ও মাদক চোরাচালান প্রতিরোধ করাসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।


