স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন,দেশব্যাপি ২৫ কোটি গাছ এবং ২০ হাজার কিলোমিটর খাল খননের মাধ্যমে বিএনপি’র সাধারন মানুষের তথা কৃষকের জীবনমান উন্নয়নে কাজ শুরু করছে। আর এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলধানজিয়া হতে ভোইশগাড়া পর্যন্ত পরিত্যক্ত খাল পুনঃ খননের উদ্যোগ নিয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে শিবগঞ্জ উপজেলার ভোইসগাড়া এলাকায় তিনি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি সেখানে একটি আমের গাছ রোপন করেন। শেষে স্থানীয় বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ।
খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন,জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে উত্তরবঙ্গ তথা চাঁপাইনবাবগঞ্জে পানির স্তর যেভাবে নেমে যাচ্ছে তা স্থিতিশীল করতে বিএনপি সরকারের নেয়া পদ্মা ব্যারেজ প্রকল্প এবং খাল খনন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


