দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১:০৪, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

রাজশাহী মেডিকেলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল মুক্ত করার দাবিতে আরএমপি কমিশনারকে মহানগর ছাত্রদলের স্মারকলিপি

আগস্ট ৩১, ২০২৬
in সারাদেশ
A A
0
রাজশাহী মেডিকেলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল মুক্ত করার দাবিতে আরএমপি কমিশনারকে মহানগর ছাত্রদলের স্মারকলিপি
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও সংলগ্ন এলাকার দীর্ঘদিনের ভোগান্তি ‘দালাল চক্র’ ও ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেট’ নির্মূলের দাবিতে মাঠে নেমেছে রাজশাহী মহানগর ছাত্রদল। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, সার্বক্ষণিক পুলিশি টহল জোরদার এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে নগর ছাত্রদলের একটি প্রতিনিধি দল আরএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনারের হাতে এই স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, উত্তরবঙ্গের অন্যতম সর্ববৃহৎ এই চিকিৎসা সেবা কেন্দ্রে প্রতিদিন রাজশাহীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার অসহায় রোগী সেবা নিতে আসেন। কিন্তু হাসপাতাল চত্বরে প্রবেশ করতেই রোগী ও তাঁদের স্বজনদের নানাভাবে নাজেহাল করে সক্রিয় কয়েকটি দালাল চক্র। জরুরি বিভাগে টিকিট কাটা থেকে শুরু করে সিট বরাদ্দ, ট্রলি বহন, প্যাথলজিক্যাল পরীক্ষা এবং ওষুধ কেনার নামে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে অর্থ হাতিয়ে নেওয়া নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

তাছাড়া, হাসপাতালের সামনে গড়ে ওঠা বেআইনি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে জরুরি মুহূর্তে রোগীদের জিম্মি করে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্সগুলোকে রোগী বহনে বাধা দেওয়া এবং নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে নির্ধারিত হারের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায়ের অভিযোগও তোলেন ছাত্রদল নেতারা।

স্মারকলিপি প্রদান শেষে মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, “মেডিকেল কলেজ হাসপাতাল একটি সংবেদনশীল জায়গা। এখানে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আসে চিকিৎসার আশায়। কিন্তু দালাল ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে চরম মানসিক ও আর্থিক ক্ষতির শিকার হতে হচ্ছে সাধারণ পরিবারগুলোকে। সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে এবং হাসপাতালে নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।

Recommended

নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২.৬ কোটি ডলার

নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২.৬ কোটি ডলার

2 years আগে
শিবগঞ্জে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

শিবগঞ্জে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743