দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:৩৯, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

রাজশাহীতে নিসচা’র মাসব্যাপী কর্মসূচি ঘোষণা: ফুটপাত দখলমুক্ত ও অটোরিকশা নিয়ন্ত্রণের আহ্বান

অক্টোবর ২, ২০২৬
in সারাদেশ
A A
0
রাজশাহীতে নিসচা’র মাসব্যাপী কর্মসূচি ঘোষণা: ফুটপাত দখলমুক্ত ও অটোরিকশা নিয়ন্ত্রণের আহ্বান
Share on FacebookShare on Twitter

আসমানী খাতুন আঁখি, রাজশাহী :

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) রাজশাহী জেলা শাখা। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহীর ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ করে অটোরিকশা নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করার জোর দাবি জানানো হয়েছে।

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ: সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও মাসব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা এবং সড়ক ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাই এসব কর্মসূচির প্রধান লক্ষ্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীর ট্রাফিক ব্যবস্থা জোরদারে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে বেশ কিছু জরুরি দাবি বাস্তবায়ন করা প্রয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— অটোরিকশাচালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স প্রদান, আধুনিক ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ট্রাফিক সিগন্যাল চালুকরণ, স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার স্থাপন, রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা অপসারণ, বাইরের অটোরিকশার শহরে প্রবেশে নিষেধাজ্ঞা এবং শিফটভিত্তিক লাল-সবুজ অটোরিকশার নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করা। এছাড়া হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা, অপ্রাপ্তবয়স্ক বাইকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।

মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে— ট্রাফিক ক্যাম্পেইন, লিফলেট বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালা, সড়ক সাইন বা নির্দেশনা স্থাপন, বৃক্ষরোপণ, মেডিকেল ক্যাম্প, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি, মানববন্ধন এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান। আগামী ৩১ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই মাসব্যাপী কার্যক্রম শেষ হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জুনায়েদ আহমেদ।

এ সময় সংগঠনের সভাপতি ড. তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জুনায়েদ আহমেদ ও মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, অর্থ সম্পাদক মো. আবু তালেব, কার্যনির্বাহী সদস্য মো. আবদুর রহমান এবং দপ্তর সম্পাদক মো. জুলফিকার আলী উপস্থিত ছিলেন।

Recommended

সাঘাটায় সিজু মৃত্যু ঘটনার তদন্তে এডিশনাল ডিআইজি 

সাঘাটায় সিজু মৃত্যু ঘটনার তদন্তে এডিশনাল ডিআইজি 

1 year আগে
তিতুমীরের শিক্ষার্থীদের রেল ও সড়ক অবরোধ

তিতুমীরের শিক্ষার্থীদের রেল ও সড়ক অবরোধ

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743