দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:২৭, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাবিপ্রবি জাতীয় ট্যুরিজম কনফারেন্স-২০২৬

জানুয়ারি ১৫, ২০২৬
in সারাদেশ
A A
0
রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাবিপ্রবি জাতীয় ট্যুরিজম কনফারেন্স-২০২৬
Share on FacebookShare on Twitter

রাঙ্গামাটি সংবাদদাতা:-

রাঙ্গামাটিতে প্রথমবারের মতো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি “জাতীয় ট্যুরিজম কনফারেন্স-২০২৬” আয়োজন করতে যাচ্ছে। 

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় রাঙ্গামাটি প্রেসক্লাবের কনফারেন্স রুমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ পর্যটন বোর্ড উদ্যোগে রাবিপ্রবি জাতীয় ট্যুরিজম কনফারেন্স-২০২৬ বিষয়ে মিট দ্য প্রেস এর আয়োজন করা হয়। 

মিট দ্য প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

একসময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদ এর ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, সহকারী প্রক্টর, সহকারী অধ্যাপক সেলিম আহমেদ, রাবিপ্রবি’র প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আগামী ১৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ দুই দিনব্যাপী একটি “জাতীয় ট্যুরিজম কনফারেন্স-২০২৬” অনুষ্ঠিত হতে যাচ্ছে।রাবিপ্রবি জাতীয় ট্যুরিজম কনফারেন্স ২০২৬ প্রায় ৭০ এর অধিক গবেষকগণ তাদের গবেষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছেন।

দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই সম্মেলনের প্রথমদিনে উদ্বোধনী অনুষ্ঠান রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ জানুয়ারি দুপুর ২:৩০ মিনিটে শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

কনফারেন্সের দ্বিতীয় দিনে ১৭ জানুয়ারি সকাল ৯ টা থেকে ক্যাম্পাসে থাকছে কী-নোট স্পিচ, ওরাল প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন ও সমাপনী অনুষ্ঠান।

উল্লেখ্য যে, উক্ত জাতীয় কনফারেন্সে উপস্থিত থাকবেন বিশেষজ্ঞসহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকবৃন্দ। এছাড়া দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক-শিক্ষার্থীবৃন্দ বহুমাত্রিক গবেষণা প্রজেক্ট উপস্থাপন করবেন। 

এ কনফারেন্স বাংলাদেশের শিল্পের উন্নয়ন, উচ্চশিক্ষা ও গবেষণায় যেমন দিক-নির্দেশনা প্রদান করবে, তেমনি এক্ষেত্রে এক বিশেষ সেতুবন্ধন নির্মাণে ও পারস্পরিক ব্র্যান্ডিং-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।

Recommended

কুড়িগ্রামে কনস্টেবল নিয়োগ পরীক্ষা: পুলিশের সাবেক এসআইসহ গ্রেফতার ৫

কুড়িগ্রামে কনস্টেবল নিয়োগ পরীক্ষা: পুলিশের সাবেক এসআইসহ গ্রেফতার ৫

9 months আগে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আলহাজ্ব হাতেম খানের গভীর শোক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আলহাজ্ব হাতেম খানের গভীর শোক

4 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743