দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৯:৫৯, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম আইন-আদালত

মিরপুরে অভিনব কায়দায় চাঁদাবাজি ও প্রতারণা, ৫৭ লাখ টাকা উদ্ধার

অক্টোবর ১০, ২০২৪
in আইন-আদালত, রাজধানী
A A
0
মিরপুরে অভিনব কায়দায় চাঁদাবাজি ও প্রতারণা, ৫৭ লাখ টাকা উদ্ধার

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

রাজধানীর মিরপুরে অভিনব কায়দায় চাদাঁবাজি ও প্রতারণা করে টাকা লুট করে নেওয়ার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. মহসিন মুন্সি, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউল করিম, তৈয়ব, মো. হুমায়ুন কবির ও নূর মোহাম্মদ ওরফে নতু। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৫৭ লাখ ৫০ হাজার টাকাসহ ১টি পিস্তল সদৃশ্য গ্যাস লাইট, ৬টি মোবাইল ফোন ও একটি লোহার সিন্দুক জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছেদুর রহমান।

উপ-পুলিশ কমিশনার বলেন, ধানমন্ডির বাসিন্দা মো. হারুনুর রশিদ ভূঞা (৬০) নাফকো ডেভেলপার কোম্পানি লিমিটেডের ধানমন্ডির রোড ৪/এ নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট ভবনের ২য়, ৩য় ও ৮ম ফ্লোর ক্রয়ের জন্য ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যে ৩০ লাখ টাকা বায়নানামা দলিলমূলে ক্রয়ের জন্য বায়না করেন। পরবর্তীতে বিভিন্ন তারিখে বিভিন্ন সময়ে ১ কোটি ২৩ লাখ টাকা প্রদান করেন। নাফকো ডেভেলপার কোম্পানির ডিএমডি ও এমডি মোবাইল ফোনে ভিকটিমকে জানায় যে, ৮ অক্টোবর ২০২৪ তারিখ সন্ধ্যার পরে মিরপুর মডেল থানার বাসা নং-৯/২, ব্লক-বি, সেকশন-০৬, রোড নং-০৫ এ তার অফিসে রেজিস্ট্রেশন করে দিবে এবং রেজিস্ট্রেশনের জন্য বকেয়া সমুদয় টাকা সঙ্গে করে আনতে। তখন বাদী ডিএমডি ফয়সাল শেখকে বকেয়া টাকা পে-অর্ডারের মাধ্যেমে দিতে চাইলে তিনি তাকে নগদ টাকা নিয়ে আসার জন্য জোর অনুরোধ করে।

তিনি আরও বলেন, কোম্পানির এমডি ও ডিএমডির অনুরোধের প্রেক্ষিতে ৮ অক্টোবর ২০২৪ অনুমান ০৬.১০ ঘটিকার সময় ভিকটিম, তার পরিবারের সদস্যসহ নগদ ৭২ লাখ ৮০ হাজার টাকা দুইটি ব্যাগে করে নিয়ে নাফকো ডেভেলপার কোম্পানির অফিসে যান। এ সময় ভিকটিমের কাছে থাকা সাদা শপিং ব্যাগের ভিতরে ৩২ লাখ ৮০ হাজার টাকাসহ অজ্ঞাতনামা একজন ব্যক্তি কার পার্কিং হতে ভিকটিমকে ৬ষ্ট তলার অফিসে নিয়ে যায়। অবশিষ্ট ৪০ লাখ টাকা ভিকটিমের স্ত্রী একটি ব্যাগে করে নিয়ে অফিসের নিচে ব্যক্তিগত গাড়ির ভেতর অবস্থান করেন। ভিকটিম, ডিএমডি ফয়সাল শেখের অফিসে বসে কথা বলার সময় হঠাৎ অজ্ঞাতনামা ২০/২৫ জন ব্যক্তি মুখে মাস্ক পরা অবস্থায় পিস্তল সদৃশ্য বস্তু দিয়ে গুলি করার ভয় দেখিয়ে ভিকটিমকে মারধর করে ৩২ লাখ ৮০ হাজার টাকা কেড়ে নেয় ও তাদেরকে পাশের রুমে আটকে রাখে। পরবর্তীতে উক্ত অজ্ঞাত ব্যক্তিরা কার পার্কিংয়ে থাকা ভিকটিমের স্ত্রী, ছেলে, মেয়ে ও ড্রাইভারকে মারধর করে তাদের কাছে থাকা আরও ৪০ লাখ টাকা কেড়ে নেয়। ভিকটিমের স্ত্রীর গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও পরিবারের সদস্যদের ব্যবহৃত ৫টি মোবাইল ফোন কেড়ে নেয়। পরে ভিকটিমের স্ত্রী, ছেলে, মেয়ে ও ড্রাইভারকে ডিএমডি ফয়সাল শেখ এর অফিস কক্ষের পাশের রুমে সকলের সঙ্গে আটকে রেখে বাহির থেকে তালাবন্ধ করে চলে যায়। তাদের চিৎকারে অজ্ঞাত এক ব্যক্তি দরজা খুলে দিলে তারা রুম থেকে বের হয়। তাদের আর্তচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসে এবং মিরপুর থানায় বিষয়টি জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমদের উদ্ধার করে। পবর্তীতে পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার করে ও তাদের নিকট হতে নগদ ৫৭ লাখ ৫০ হাজার টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, রিয়েল এস্টেট কোম্পানির মালিক ফয়সাল শেখও এ প্রতারণার সাথে জড়িত। ইতোপূর্বেও তারা এ ধরণের প্রতারণা ও টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটিয়েছে। কতিপয় নিজস্ব লোক রয়েছে যাদের দিয়ে অর্থের বিনিময়ে এ ধরণের প্রতারণা ও চাদাঁবাজির কাজ করে থাকে। এঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় ৯ অক্টোবর একটি মামলা রুজু হয়েছে।

Recommended

ইমরান খানের ১৪ বছর ও তার স্ত্রী বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড

ইমরান খানের ১৪ বছর ও তার স্ত্রী বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড

2 years আগে
চাঁপাইনবাবগঞ্জে সকল আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সকল আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743