দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ১১:২৩, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

মাদকের নেশায় অতিষ্ঠ পিতা, ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে কারাদণ্ড নিশ্চিত

মে ৪, ২০২৬
in সারাদেশ
A A
0
মাদকের নেশায় অতিষ্ঠ পিতা, ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে কারাদণ্ড নিশ্চিত
Share on FacebookShare on Twitter

মোঃ মাহাবুল ইসলাম মুন্না, (গোদাগাড়ী) রাজশাহী :

মাদকের মরণনেশা থেকে ছেলেকে ফেরাতে এবং পরিবারের শান্তি ফিরিয়ে আনতে এক কঠিন কিন্তু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন এক পিতা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিজের মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারে অশান্তি সৃষ্টি করতেন এবং পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। এতে পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।

অবশেষে ছেলের এমন অবস্থা থেকে মুক্তির কোনো পথ না দেখে তার পিতা আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। সোমবার (৪ মে) তিনি নিজেই ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করেন। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং পরিবারের মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে আদালত ওই যুবককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। একজন পিতা যখন নিজের সন্তানের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হন, তখন বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ। সমাজ থেকে মাদক নির্মূল এবং ওই যুবকের সংশোধনের সুযোগ দিতেই এই দণ্ড দেওয়া হয়েছে।”

রায় ঘোষণার পরপরই পুলিশ দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করে। প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recommended

বাংলাদেশ সিরিজের জন্য উইন্ডিজের টেস্ট দল ঘোষণা

বাংলাদেশ সিরিজের জন্য উইন্ডিজের টেস্ট দল ঘোষণা

2 years আগে
মোহাম্মদপুরে ছিনতাইকারী ও ডাকাতসহ গ্রেপ্তার ১০

মোহাম্মদপুরে ছিনতাইকারী ও ডাকাতসহ গ্রেপ্তার ১০

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743