দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১০:১৫, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

মধ্যপ্রাচ্যসহ ২০ দেশে শুক্রবার ঈদুল ফিতর

মার্চ ১৯, ২০২৬
in জাতীয়
A A
0
সৌদিতে ২৯ রমজানে উঠবে ঈদের চাঁদ

ফাইল ছবি

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কিছু দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। দেশগুলোতে এবার ৩০টি রোজা পূর্ণ হচ্ছে। দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান ও ওমানে। এ ছাড়া ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরাকেও একই দিনে ঈদ উদযাপিত হবে।

আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে সুদান, লিবিয়া, মিসর, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, মৌরিতানিয়া, নাইজেরিয়া ও সেনেগালসহ বেশ কয়েকটি দেশ শুক্রবার ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, ভৌগোলিক অবস্থান ও জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী অস্ট্রেলিয়া এবং মালদ্বীপেও শুক্রবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জ্যোতির্বিজ্ঞানের বিশেষ পর্যবেক্ষণের ভিত্তিতে তুরস্ক আগেই শুক্রবারকে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছিল। তবে এর ব্যতিক্রম দেখা গেছে আফগানিস্তান, নাইজার এবং মালিতে। এই দেশগুলোতে বৃহস্পতিবারই শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় আজ (১৯ মার্চ) উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। আজ চাঁদ দেখা গেলে এই অঞ্চলে আগামীকাল শুক্রবার ঈদ অনুষ্ঠিত হবে। অন্যথায় ৩০ রোজা পূর্ণ করে আগামী শনিবার পালিত হবে মুসলিম উম্মাহর এই প্রধান ধর্মীয় উৎসব। একই অপেক্ষায় রয়েছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলোও।

Recommended

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক

1 year আগে
রাঙামাটির লংগদুতে নানান অনিয়মের অভিযোগে কৃষি ব্যাংকে দুদকের অভিযান

রাঙামাটির লংগদুতে নানান অনিয়মের অভিযোগে কৃষি ব্যাংকে দুদকের অভিযান

4 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743