দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৬:৪৭, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে 

অক্টোবর ১৫, ২০২৬
in সারাদেশ
A A
0
ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে 
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাসপাড়া গ্রামে মোসারুল এর মৃত্যুর পর তাঁর মরদেহ দাফন নিয়ে পারিবারিক বিরোধের ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, তাঁর ছেলে জহুরুল বাবার মরদেহ দাফন আটকে দিয়েছিলেন। অভিযোগ রয়েছে, বোনদের নামে থাকা জমি-জমা ও সম্পত্তির বিষয়কে কেন্দ্র করে এ বিরোধের সৃষ্টি হয়। 

এ ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠেছে—বাবা-মায়ের সম্পত্তি নিয়ে বিরোধ কি শেষ পর্যন্ত পারিবারিক সম্পর্ক, মানবিকতা ও মৃত্যুর পর সম্মানজনক বিদায়ের পথও বাধাগ্রস্ত করতে পারে?

একই এলাকার  ক্যান্সার আক্রান্ত আফজাল হোসেনকে  ঘিরেও সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ প্রকাশ্যে এসেছে। তাঁর একমাত্র ছেলে আসাদুজ্জামান বিশ্বাস এর অভিযোগ, তাঁর দুই বোন রেহেনা পারভিন পপি ও মাহমুদা খাতুন লিপি বাবার অসুস্থতার সুযোগ নিয়ে সম্পত্তি নিজেদের নামে দলিল করে নিয়েছে ।

এ বিরোধে বিশেষভাবে আলোচনায় রয়েছে ২৯ জুন ২০২৬-এর দলিল নং ১৯৫৮ এবং ৮ সেপ্টেম্বর ২০২৬-এর হেবা দলিল নং ২৭৯৬। বাবার গুরুতর অসুস্থতা এবং দলিল সম্পাদনের সময় তাঁর স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নিয়েও যাচাইয়ের দাবি রয়েছে।

প্রশ্ন হলো—বাবা-মায়ের জীবদ্দশায় তাঁদের সম্পত্তি নিয়ে সন্তানদের বিরোধ কেন এমন পর্যায়ে পৌঁছাবে, যেখানে অসুস্থ বাবা নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা নিয়ে প্রশ্নের মুখে পড়বেন, আর মৃত্যুর পরও মরদেহ দাফন নিয়ে বিরোধের অভিযোগ উঠবে?

সম্পত্তি সন্তানদের মধ্যে বিরোধের কারণ হতে পারে, কিন্তু বাবা-মায়ের সম্মান, চিকিৎসা, নিরাপত্তা ও মৃত্যুর পর মর্যাদাপূর্ণ বিদায় কোনোভাবেই উপেক্ষিত হওয়ার কথা নয়। খাসপাড়ার ঘটনার প্রকৃত কারণ যেমন নিরপেক্ষ তদন্তে স্পষ্ট হওয়া প্রয়োজন, তেমনি আফজাল বিশ্বাসের সম্পত্তি সংক্রান্ত দলিল ও অভিযোগগুলোও আইনানুগভাবে যাচাই করা জরুরি।

সম্পত্তির মূল্য আছে, কিন্তু বাবা-মায়ের জীবন, মর্যাদা ও সন্তানের দায়িত্বের মূল্য কি তার চেয়ে কম?

Recommended

সুইজারল্যান্ডের বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল

আইন উপদেষ্টাকে হেনস্তা: জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’

2 years আগে
রাজশাহী মহানগর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ১০ আগস্ট অনুষ্ঠিত হবে

রাজশাহী মহানগর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ১০ আগস্ট অনুষ্ঠিত হবে

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743