দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ২:২৬, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

ভালুকায় নবগঠিত ছাত্রদল কমিটিকে ঘিরে উৎসবমুখর শুভেচ্ছা মিছিল

জুলাই ৪, ২০২৬
in সারাদেশ
A A
0
ভালুকায় নবগঠিত ছাত্রদল কমিটিকে ঘিরে উৎসবমুখর শুভেচ্ছা মিছিল
Share on FacebookShare on Twitter

ইমন সরকার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

নতুন নেতৃত্বকে ঘিরে উচ্ছ্বাস আর প্রত্যাশার আবহে মুখর হয়ে উঠেছে ময়মনসিংহের ভালুকা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভালুকা উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলা সদরে আয়োজিত শুভেচ্ছা মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। পরে তাঁর নেতৃত্বে এবং নবনির্বাচিত নেতাদের অংশগ্রহণে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলজুড়ে দলীয় স্লোগান, ব্যানার-ফেস্টুন এবং নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, ভালুকা পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদুল হক খান মিয়াদ, সদস্য সচিব ইমরুল হাসান কায়েসসহ উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ জুন) ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ভালুকা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি এবং ভালুকা পৌর ছাত্রদলের ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

উপজেলা ছাত্রদলের আংশিক কমিটিতে মো. রিয়াদ পাঠানকে সভাপতি এবং মাহমুদুল হাসান বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পাশাপাশি শরীফ হাসানকে সিনিয়র সহ-সভাপতি, মো. আনোয়ার হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. জাহিদ হাসান প্রান্তকে সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, পৌর ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে মিয়াদুল হক খান মিয়াদকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহিদ আল হাসান মৃদুল এবং সদস্য সচিব ইমরুল হাসান কায়েসকে। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মিছিল শুরুর পূর্বে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও আদর্শকে সমুন্নত রেখে দেশ, জাতি এবং গণতন্ত্রের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি ছাত্রদলের নতুন নেতৃত্বের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

নবনির্বাচিত উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রিয়াদ পাঠান বলেন, “দল আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে পালন করব। তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ত করে ভালুকা উপজেলা ছাত্রদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর সংগঠনে পরিণত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু বলেন, “তারুণ্যের শক্তিকে ইতিবাচক সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে ছাত্রদলকে আরও গতিশীল করা হবে। দলীয় নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের নিয়ে মাঠপর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার চেষ্টা থাকবে।”

এদিকে, নতুন কমিটি অনুমোদন দেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। শুভেচ্ছা মিছিলের মাধ্যমে তারা সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নতুন নেতৃত্ব ঘোষণার পর থেকেই উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম নতুন মাত্রা লাভ করবে।

Recommended

বাঁধ খুলে অমানবিকতার পরিচয় দিয়েছে ভারত: উপদেষ্টা নাহিদ 

বাঁধ খুলে অমানবিকতার পরিচয় দিয়েছে ভারত: উপদেষ্টা নাহিদ 

2 years আগে
মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার কর্মীকে পাঠানোর প্রক্রিয়া শুরু মার্চে

মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার কর্মীকে পাঠানোর প্রক্রিয়া শুরু মার্চে

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743