ইমন সরকার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভালুকা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মী সভায় উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
কর্মী সভাকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হন। এ সময় তারা সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহাম্মেদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রিসালাত ইসলাম সজীব।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন।
সভায় বক্তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, সংগঠনের ভিত্তি আরও মজবুত করতে নিয়মিত কর্মী সভা, সাংগঠনিক কার্যক্রম ও নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আগামী দিনে ছাত্রদলকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
কর্মী সভায় ভালুকা উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


