দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ২:৫৬, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম রাজধানী

বাতিল হচ্ছে আরিফিন শুভর ১০ কাঠার প্লট

সেপ্টেম্বর ৫, ২০২৪
in রাজধানী, রাজনীতি
A A
0
বাতিল হচ্ছে আরিফিন শুভর ১০ কাঠার প্লট

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে তার সংরক্ষিত কোটায় বরাদ্দ পাওয়া ১০ কাঠার প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে মুজিব সিনেমার প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে বলে জানা গেছে।

গতকাল (বুধবার) প্লট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন রাজউকের চেয়ারম্যান মে. জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার।

জানা গেছে, গত বছরের ২৭ নভেম্বর অনুষ্ঠিত রাজউকের বোর্ড সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে শুভকে ১০ কাঠা এবং প্রযোজক লিটন হায়দারকে ৩ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর এ প্লটের বিপরীতে শুভ সরকার-নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্রও গ্রহণ করেন। কিন্তু সময় স্বল্পতার কারণে তিনি এ প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি।

এরই মধ্যে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুভর প্লটসহ গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে হিসাব-নিকাশ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আরিফিন শুভ ও লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক।

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি। তবে কী পরিমাণ প্লট বাতিল হবে, তা এখনই বলা যাচ্ছে না। মূলত যেগুলো রেজিস্ট্রেশন হয় নাই, এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে; যা বোর্ড সভায় উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে। ’  

২০২৩ সালে ‘মুজিব’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ এ অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। মাত্র ১ টাকার বিনিময়ে বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন এই নায়ক। তবে জানা যায়, তার বিনিময়ে পেয়েছিলেন রাজউকের ১০ কাঠার একটি প্লট। সংরক্ষিত কোটায় সেই প্লট পান শুভ।

জানা যায়, সাবেক শেখ হাসিনা সরকারের তোষামোদি করে প্লট বাগিয়ে নিয়েছেন আরিফিন শুভ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে তাকে ১০ কাঠার প্লট দেওয়া হয়েছে। তার প্লটের আইডি নম্বর-০১-৪০৩-০০৮, কোড নম্বর-১৯০৮৯৯ এবং ১৩/এ-ধারায় তিনি প্লট বরাদ্দ পেয়েছেন। এ ধারায় সংরিক্ষত কোটায় প্লট বরাদ্দ দেওয়া হয়ে থাকে। ২০২৩ সালের ২৭ নভেম্বরের বোর্ড সভার সিদ্ধান্তে এ প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বলে রাজউকের সংশ্লিষ্টরা জানান।

Recommended

কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী

কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী

5 months আগে
চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেয়াদের কর্ম বিরতি ও অবস্থান ধর্মঘট

চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেয়াদের কর্ম বিরতি ও অবস্থান ধর্মঘট

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743