দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৯:১৯, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

বাংলা নববর্ষ ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা 

এপ্রিল ৮, ২০২৫
in জাতীয়
A A
0
বাংলা নববর্ষ ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা 

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

বাংলা নববর্ষকে ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন ও দেশের আইন শৃঙ্খলা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিলেটসহ বিভিন্ন স্থানে বাটার দোকান ও কেএফসিতে হামলা ও ভাঙচুরের  বিষয়ে দায়ের করা মামলায় ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিরাপত্তা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সারাদেশের ন্যায় এসব ব্যবসা প্রতিষ্ঠানেও পর্যাপ্ত নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরো বলেছেন, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি নেই।

জাহাঙ্গীর চৌধুরী বলেছেন, রমজান এবং ঈদের সময়ের মতো দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরো বলেছেন, মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার যাতে বিঘ্নিত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাটা ও কেএফসি লুটপাটের ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না।  আর এমন ঘটনা যাতে না ঘটে সেজন্যও ব্যবস্থা নেয়া হয়েছে।

বৈঠক শেষে ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবারের পহেলা বৈশাখের আয়োজনে বাংলাদেশের সব জাতি গোষ্ঠী অংশগ্রহণ করবে। তবে শোভাযাত্রার নাম কী হবে, তা ঠিক হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠকে।

তিনি বলেন, আগামী ১০ এপ্রিল বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানানো হবে চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রার নাম। অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলবে, তা ডিএমপি নির্ধারণ করবে বলেও জানান এই উপদেষ্টা।

Recommended

সিংড়ায় আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

সিংড়ায় আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

2 years আগে
হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করলেন আরএমপি পুলিশ কমিশনার

হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করলেন আরএমপি পুলিশ কমিশনার

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743