দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
ভোর ৫:১৯, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কুড়িগ্রামে জামায়াত নেতার পদ স্থগিত

আগস্ট ২, ২০২৬
in সারাদেশ
A A
0
প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কুড়িগ্রামে জামায়াত নেতার পদ স্থগিত
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহ-সেক্রেটারি শাহজালাল সবুজের দলীয় পদ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, “ভিশন এন্টারপ্রাইজ” নামক একটি ডিলারশিপ ব্যবসার কথা বলে কুড়িগ্রাম জেলা জামায়াত ও অঙ্গ সংগঠনের ১০০ জনেরও বেশি সাবেক ও বর্তমান নেতাকর্মী এবং সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১২ কোটি টাকা বিনিয়োগ নেওয়া হয়। শুরুতে বিনিয়োগকারীদের কিছু দিন লভ্যাংশ দেওয়া হলেও পরবর্তীতে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করা হয়।

প্রতিষ্ঠানটির দলিল (ডিড) অনুযায়ী মূল মালিক ৪ জন:

১ , শাহজালাল সবুজ (সহ-সেক্রেটারি, কুড়িগ্রাম জেলা জামায়াত)

২ , রফিকুল ইসলাম (সাবেক প্রচার সম্পাদক)

৩ , রফিকুল ইসলাম (সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির)

৪ , ইঞ্জিনিয়ার আ. সালাম সুজা (সাবেক উপজেলা নির্বাচনকারী, দল থেকে বহিষ্কৃত ও পুনর্যোগদানকারী এবং জামায়াত ঘোষিত ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান)

তারা বিগত ০৮ নভেম্বর ২০২০ তারিখে এই প্রতিষ্ঠানটি চালু করেন। প্রতিষ্ঠানটিতে কর্মী হিসেবে কর্মরত ছিলেন বর্তমান জেলা বাইতুল মাল সম্পাদক জহুরুল ইসলাম, জামায়াতের রোকন জাহিদুল এবং রুহুল আমিন।

সাংগঠনিক তদন্ত ও শাস্তি:

প্রতিষ্ঠানটির প্রতারণার বিষয়ে ভুক্তভোগী নেতাকর্মীরা কুড়িগ্রাম জেলা আমীরের কাছে লিখিত অভিযোগ দিলে একটি তদন্ত টিম গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কেন্দ্রীয় দায়িত্বশীলদের কাছে পাঠানো হলে শাহজালাল সবুজকে দোষী সাব্যস্ত করা হয়। এর প্রেক্ষিতে তার রোকনিয়াত ৩ মাসের জন্য মূলতবি করার পাশাপাশি দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

কুড়িগ্রাম জেলা আমীর ভুক্তভোগীদের সাথে আয়োজিত এক আলোচনায় জানান, প্রতিষ্ঠানের সাথে জড়িত বাকিদের বিষয়ে কেন্দ্র থেকে খুব দ্রুত সিদ্ধান্ত আসবে এবং তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।

ভুক্তভোগীদের ক্ষোভ ও অর্থ ফেরতের দাবি:

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক ভুক্তভোগী। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের যুব বিভাগের সাবেক সভাপতি মোঃ তৈয়বুর রহমান বলেন, “আমার স্ত্রী শহীদ রফিকের বোন। তিনি এই প্রতিষ্ঠানে আমার সারাজীবনের তিলে তিলে গচ্ছিত ৮ লক্ষ টাকা গচ্ছিত রেখেছিলেন। তারা যে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজ সংগঠন করছে, সেই পরিবারের টাকাই আত্মসাৎ করেছে। আমি দ্রুত আমার টাকা ফেরত চাই।”

আরেক ভুক্তভোগী জনাব মোঃ সাদেকুর রহমান বলেন, “তারা সংগঠনের পরিচয় কাজে লাগিয়ে ব্যবসার কথা বলে আমাদের টাকা নিয়েছে এবং তা আত্মসাৎ করে এখন নানা টালবাহানা করছে। দ্রুত সমাধান না হলে আমরা তাদের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হবো। টাকা আদায়ে যা যা করা দরকার, তার সবই করবো।”

তবে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে জেলা জামায়াতের দায়িত্বশীলরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ভুক্তভোগীদের সাথে দফায় দফায় আলোচনা অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।

জেলা আমীরের শক্ত বার্তা:

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন তৃণমূলের সাথে ফোন আলাপের জানান দলের কঠোর ও নীতিগত অবস্থানের কথা । তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পূর্ণভাবে ইসলামী রোকনিয়াত ও শরীয়াহর বিধান মেনে পরিচালিত একটি দল। এখানে অন্যায় বা অনিয়মের কোনো সুযোগ নেই।”

তিনি কুড়িগ্রামের শাহজালাল সবুজ এবং সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও জেলা আমীর গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নেওয়া দলীয় কঠোর পদক্ষেপের উদাহরণ টেনে দলের সকল স্তরের নেতাকর্মীদের শৃঙ্খলা ও নীতি মেনে চলার জন্য কঠোর বার্তা দেন।

Recommended

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

12 months আগে
শিগগির ভারত হয়ে নেপালের বিদ্যুৎ আসছে বাংলাদেশে

শিগগির ভারত হয়ে নেপালের বিদ্যুৎ আসছে বাংলাদেশে

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743