দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ১২:৫২, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন উপদেষ্টা আসিফ

অক্টোবর ৭, ২০২৪
in জাতীয়
A A
0
প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন উপদেষ্টা আসিফ

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর পাওয়া প্রথম বেতনের পুরোটাই প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। (৬ অক্টোবর) রাত পৌনে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ কথা জানান। 

ফেসবুক পোস্টে ব্যাংক একাউন্টের এসএমএস নোটিফিকেশনের একটি স্ক্রিনশটও জুড়ে দিয়েছেন তিনি। যাতে দেখা যায়, ১ লাখ ৫ হাজার টাকা প্রধান উপদেষ্টার তহবিলে ট্রান্সফার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব।’

বর্তমানে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে উল্লেখ করে তরুণ এই উপদেষ্টা লিখেছেন, দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধ ভাবে সকল দুর্যোগ, সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানাই।

শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেন ১৬ জন উপদেষ্টা। এই উপদেষ্টাদের মধ্যে অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Recommended

অপু বিশ্বাস ও হিরো আলমের বিরুদ্ধে মামলা

অপু বিশ্বাস ও হিরো আলমের বিরুদ্ধে মামলা

2 years আগে
মিথ্যা মামলা ও বিলভাতিয়া জলমহল দখলের অভিযোগে শিবগঞ্জে মৎস্যজীবীদের মানববন্ধন

মিথ্যা মামলা ও বিলভাতিয়া জলমহল দখলের অভিযোগে শিবগঞ্জে মৎস্যজীবীদের মানববন্ধন

3 weeks আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743