দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:৫১, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করেছিলেন শেখ মুজিব : শাহিন শওকত

মার্চ ২৯, ২০২৫
in সারাদেশ
A A
0
পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করেছিলেন শেখ মুজিব : শাহিন শওকত
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান 

বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সৈয়দ শাহিন শওকত বলেছেন,১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবে কি হবে না,বাংলাদেশের মানুষ স্বাধীনতা পাবে কি পাবে না,এমন একটি প্রশ্নের মুখে ২৫ মার্চের কালরাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী মারণাস্ত্র নিয়ে হামলা করে লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। ঠিক সেই সময় বাংলাদেশের মানুষকে অনেক আশা দেখিয়ে,স্বাধীনতার নতুন স্বপ্ন দেখিয়ে,দেশের মানুষকে অসহায় অবস্থায় ফেলে অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে পাকিস্তানী সেনাবাহিনীর হাতে আত্মসমর্পণ করেছিলেন শেখ মুজিবুর রহমান।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে,জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় তিনি আরও বলেন,স্বাধীনতা সংগ্রামের কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ যখন মাঝি ছাড়া নৌকায় দিশাহীন অবস্থায় ছিল,ঠিক তখন নৌকার মাঝি হয়ে হাল ধরেছিলেম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন,আমি মেজর জিয়া বলছি,আজ থেকে বাংলাদেশ স্বাধীন,দেশের সকলে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। এ ঘোষণাটিকে বিতর্কিত করার জন্য পরবর্তীতে শেখ হাসিনা সরকার ইতিহাসের বিকৃত ঘটিয়ে মিথ্যা প্রচারণা চালিয়েছিল। আজকে সে প্রকৃত ইতিহাস স্বীকৃতি পেয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে জিয়াউর রহমানের অবদান জ্বল জ্বল করে জ্বলছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সৈয়দ শাহিন শওক বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ১৮ কোটি মানুষকে সংগঠিত করে,একতাবদ্ধ করে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার পতন ঘটানোর জন্য আন্দোলন করেছেন। ছাত্র জনতার যে বিপ্লব ও স্বপ্নের বাংলাদেশ,তা বিনির্মাণে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ও সংগঠিত করে কাজ করবে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাঃ হায়াত উদ্দৌলার সভাপতিত্বে আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম। 

আলোচনা,ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন,সাবেক যুগ্ন সাধারন সম্পাদক তারিক আহমেদ,জেলা বিএনপির সদস্য আবু তাহের খোকন,মোঃ ইসমাইল বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ। 

অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাত করা হয়।

Recommended

বাংলাদেশ-মিয়ানমারের ২৭০ কিমি সীমান্ত আরাকান আর্মির দখলে

বাংলাদেশ-মিয়ানমারের ২৭০ কিমি সীমান্ত আরাকান আর্মির দখলে

1 year আগে
‘শাহদৎ’ নামে নতুন জঙ্গি সংগঠন, গ্রেপ্তার ২

‘শাহদৎ’ নামে নতুন জঙ্গি সংগঠন, গ্রেপ্তার ২

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743