দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ১০:৫৬, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

নিজেকে আধুনিক ও আপডেটেড রেখে জনগণের সেবা করতে হবে: আইজিপি

এপ্রিল ৮, ২০২৬
in সারাদেশ
A A
0
নিজেকে আধুনিক ও আপডেটেড রেখে জনগণের সেবা করতে হবে: আইজিপি
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী :

বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল অপরাধের ধরণ, বিশেষ করে প্রযুক্তি-নির্ভর অপরাধ ও সাইবার ক্রাইম মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের সবসময় আধুনিক ও আপডেটেড থাকার আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার (৮ এপ্রিল) সকালে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণ তাদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা সমৃদ্ধ করেছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, পুলিশ সদস্য হিসেবে তাদের প্রধান দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা। তিনি পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কর্তব্য পালনের নির্দেশ দেন।

আইজিপি বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই হলো বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় শক্তি। সততা ও মানবিকতা দিয়ে দায়িত্ব পালন করতে হবে।” তিনি দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানান। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সেবাই ধর্ম’—এই মূলমন্ত্র ধারণ করেই মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থী এসআইদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ।

Recommended

আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক’ হতে পারে : গোয়েন লুইস

আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক’ হতে পারে : গোয়েন লুইস

12 months আগে
র‍্যাব ডিজি, ডিএমপি কমিশনারসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

র‍্যাব ডিজি, ডিএমপি কমিশনারসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743