দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সন্ধ্যা ৬:৫৬, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম টেক

নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, থাকছে যেসব সুবিধা

জানুয়ারি ১৭, ২০২৫
in টেক
A A
0
নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, থাকছে যেসব সুবিধা

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

তথ্য ও প্রযুক্তি ডেস্ক :

জনপ্রিয় চ্যাটিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম হলো হোয়াটস‌অ্যাপ। আর এটির জনপ্রিয়তার মূলে রয়েছে নতুন নতুন ফিচার। সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের সুবিধার্থে নিত্যনতুন আকর্ষণীয় সব ফিচার নিয়ে আসে মেসেজিং এই অ্যাপটি। সেই ধারা বজায় রাখতেই এবার একগুচ্ছ নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

কী কী ফিচারের সাজবে হোয়াটসঅ্যাপ–

ক্যামেরা এফেক্ট: গত বছর ভিডিও কলের ক্ষেত্রে আনা হয়েছিল নতুন সব ক্যামেরা এফেক্ট। এবার ছবি ও ভিডিও শেয়ার করার সময়ও ইউজাররা ব্যবহার করতে পারবেন তিরিশটি ব্যাকগ্রাউন্ড, ফিল্টার ও এফেক্ট।

সেলফি স্টিকার: এই নতুন ফিচারে সরাসরি সেলফি তুলে সেটা দিয়ে স্টিকার বানিয়ে ফেলতে পারবেন। স্টিকার মেনুর মধ্যে এবার থেকে ‘ক্রিয়েট’ বলে অপশন থাকবে। সেখানে ক্লিক করলে নির্দিষ্ট ছবি বেছে নেওয়া যাবে অথবা সরাসরি ছবি তুলেও নিতে পারবেন ইউজাররা। এবার সেই সিলেক্টেড ছবিটিকে স্টিকার হিসেবে বানিয়ে নেওয়া যাবে এডিট করে। আপাতত অ্যান্ড্রয়েডে এটি পাওয়া গেলেও শিগগির আইওএসেও পাওয়া যাবে।

স্টিকার প্যাক শেয়ার পাঠানোর সুযোগ: এবার ইউজাররা একটা গোটা স্টিকার প্যাক সরাসরি অন্য কোনো কন্টাক্টকে পাঠিয়ে দিতে পারবে চ্যাটের মাধ্যমে।

দ্রুত রিঅ্যাকশন: চ্যাটে কোনো মেসেজে ডবল ট্যাপ করলেই রিঅ্যাকশন দেওয়া যাবে। অর্থাৎ ট্যাপ করে সেটিকে ধরে রাখার দরকার পড়বে না। কোনো পূর্ব নির্ধারিত ইমোজির সেট নয়, দৃশ্যমান হবে ওই ইউজারের সবচেয়ে বেশি ব্যবহৃত ইমোজিগুলোই। তবে এছাড়াও অন্য ইমোজি সিলেক্ট করার সুযোগও থাকবে। সেজন্য প্লাস সিম্বলে ক্লিক করলেই হয়ে যাবে।

এদিকে হোয়াটসঅ্যাপ এনেছে আরও এক ফিচার। যার নাম ‘লিস্টস’। যার লক্ষ্যই হলো গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা। গেল বছরের শুরুর দিকে এটি আনা হয়েছিল। এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপ আরও একধাপ এগিয়ে গেল। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘অফিস’ এমনকি ‘প্রতিবেশী’ ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।

Recommended

নওগাঁর মান্দায় ছেলের মারধরে বাবা গুরুতর আহত

নওগাঁর মান্দায় ছেলের মারধরে বাবা গুরুতর আহত

2 years আগে
এবার প্রতারণার মামলায় মডেল মেঘনা আলম গ্রেপ্তার

এবার প্রতারণার মামলায় মডেল মেঘনা আলম গ্রেপ্তার

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743