দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সন্ধ্যা ৭:৩৪, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

নকশা লঙ্ঘন ও জায়গা দখলের অভিযোগ: রাজশাহীতে বহুতল ভবনের কাজ বন্ধ করল আরডিএ

অক্টোবর ১১, ২০২৬
in সারাদেশ
A A
0
নকশা লঙ্ঘন ও জায়গা দখলের অভিযোগ: রাজশাহীতে বহুতল ভবনের কাজ বন্ধ করল আরডিএ
Share on FacebookShare on Twitter

​সিরাজুল ইসলাম রনি, রাজশাহী : 

রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে অনুমোদিত নকশা লঙ্ঘন, প্রতিবেশীর সীমানা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে ‘ড্রিম ঢাকা প্রোপার্টি লিমিটেড’ নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের নির্মাণাধীন বহুতল ভবনের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে শুনানির জন্য উভয় পক্ষকে নোটিশ পাঠানো হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর লক্ষ্মীপুর টিভি রোড এলাকায় স্থানীয় বাসিন্দা মো. ফিরোজের পারিবারিক জমির পাশে ‘আব্দুর রহমান ড্রিম প্যালেস’ নামের একটি আবাসন প্রকল্পের নির্মাণকাজ চালাচ্ছে ড্রিম ঢাকা প্রোপার্টি লিমিটেড। ভুক্তভোগী ফিরোজের অভিযোগ, ইমারত নির্মাণবিধি ও আরডিএ’র অনুমোদিত নকশা তোয়াক্কা না করে সিঁড়ির অংশ বর্ধিত করা হয়েছে। পাশাপাশি তাঁদের পৈতৃক মালিকানাধীন জমির ভেতরের প্রায় দুই ফুট জায়গা বেআইনিভাবে দখলের অপচেষ্টা চালাচ্ছ ডেভেলপার প্রতিষ্ঠানটি।

​অভিযোগকারী ফিরোজ জানান, নকশাবহির্ভূত নির্মাণে আপত্তি জানালে প্রতিষ্ঠানের কর্মকর্তারা তা কর্ণপাত করেননি। উল্টো বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় ড্রিম ঢাকা প্রোপার্টি লিমিটেডের ব্যবস্থাপক মো. শামীম, আব্দুর রহমানের ছেলে মতিন, বদিউজ্জামান এবং মতিনের ছেলে সাব্বির তাঁকে ও তাঁর পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

​পরবর্তীতে গত ৮ অক্টোবর ভবন নির্মাণে বিদ্যমান অনিয়ম তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আরডিএ চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানান ভুক্তভোগী।

​অভিযোগের ভিত্তিতে আরডিএ-এর একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। বিষয়টি নিশ্চিত করে আরডিএ-এর ইমারত পরিদর্শক মো. রায়হান জানান, নির্মাণাধীন ভবনটি সরেজমিনে পরিদর্শন করে নকশা বহির্ভূত কাজের প্রাথমিক সত্যতা ও বৈষম্য পরিলক্ষিত হয়েছে। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষের অথরাইজড কর্মকর্তা রায়হানুল ইসলাম রনির স্বাক্ষরিত আদেশে ভবনটির নির্মাণকাজে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিরোধ নিষ্পত্তির জন্য দুই পক্ষকে শুনানিতে উপস্থিত হতে বলা হয়েছে।

​তবে সব অভিযোগ অস্বীকার করে ড্রিম ঢাকা প্রোপার্টি লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক সানি দাবি করেন, “আমরা আরডিএর বিধিবিধান ও রাজউক অনুমোদিত নকশা মেনেই ভবনের কাজ চালাচ্ছি। এখানে সীমানা দখল বা নকশা লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি।”

Recommended

গোমস্তাপুরে তন্ময় হত্যার প্রতিবাদে মানববন্ধন

গোমস্তাপুরে তন্ময় হত্যার প্রতিবাদে মানববন্ধন

2 years আগে
আ. লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে টানা অবস্থান, আন্দোলন অব্যাহত

আ. লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে টানা অবস্থান, আন্দোলন অব্যাহত

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743