দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৯:২২, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম আইন-আদালত

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি

জানুয়ারি ১৯, ২০২৫
in আইন-আদালত, জাতীয়
A A
0
২১ অগাস্ট গ্রেনেড হামলা, হাইকোর্টের রায় রবিবার

ফাইল ছবি

Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার :

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন শুনানির দিন পিছিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

রোববার (১৯ জানুয়ারি) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিএনপির পক্ষে সময় আবেদন করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন শুনানির জন্য আজকের কার্যতালিকায় ছিল।

গত ১ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য এ তারিখ নির্ধারণ করেছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই রিভিউ আবেদনটি গত ১৬ অক্টোবর করা হয়। একইসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও রিভিউ আবেদন করেন। রিভিউ আবেদনের উদ্দেশ্য হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুনর্বিবেচনার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। শুনানিতে বিচার ব্যবস্থার বিভিন্ন দিক এবং জনগণের স্বার্থের বিষয়গুলো উচ্চ আদালতের সামনে উপস্থাপন করা হবে।

Recommended

নিরাপদ সড়ক দিবস আজ

নিরাপদ সড়ক দিবস আজ

2 years আগে
দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই তাদের রাজনীতির মূল লক্ষ্য: জামায়াতে আমীর

দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই তাদের রাজনীতির মূল লক্ষ্য: জামায়াতে আমীর

5 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743