দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ১২:১৫, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

ডিসেম্বর ১৮, ২০২৪
in জাতীয়
A A
0
ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে মিশরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি কায়রোর উদ্দেশে রওনা দেয়।

এর আগে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ সফর ও সম্মেলন সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

উপ-প্রেস সচিব জানান, কায়রোর ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া এবং নাইজেরিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরো’স ইকোনমি’। এই প্রতিপাদ্য ভবিষ্যতের অর্থনীতিতে যুবশক্তি ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) গুরুত্বকে তুলে ধরবে। বাংলাদেশের জন্য এ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশের তরুণ ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের বৈশ্বিক উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করবেন। এসএমই খাতকে কীভাবে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায় এবং এই খাতের উন্নয়নে ডি-৮ এর সহযোগিতা কীভাবে পাওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনা হবে।

জানা গেছে, ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন বা ডেভেলপিং-৮ সংস্থা বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতার জন্য কাজ করে।

সম্মেলনে ড. ইউনূসের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি উপস্থিত থাকবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ড. ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকেরও কথা রয়েছে।

এই সফরের মাধ্যমে ডি-৮ এর গুরুত্বপূর্ণ কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Recommended

জুলাই-আগস্ট গণহত্যার জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

জুলাই-আগস্ট গণহত্যার জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

2 years আগে
জুলাই ঘোষণাপত্র দেবে সরকার, আজ বিকেলে শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’

জুলাই ঘোষণাপত্র দেবে সরকার, আজ বিকেলে শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743