দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৬:১৮, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম আইন-আদালত

ডিআইজি নুরুল ও তার ২ ভাইসহ ৩৯ জনের নামে আদালতে মামলা

আগস্ট ২৮, ২০২৪
in আইন-আদালত, সারাদেশ
A A
0
ডিআইজি নুরুল ও তার ২ ভাইসহ ৩৯ জনের নামে আদালতে মামলা

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ-লুটপাটের অভিযোগে পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও তার দুই ভাইসহ ৩৯ জনের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, তৃতীয় আদালতে মামলাটি দায়ের করেন হিরা বেগম। বাদীর আইনজীবী রবিউল হক দোলন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। 

বাদী হিরা বেগম, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোসুন্দরপুর-ঝাপড়াপাড়ার বাবুল আলীর স্ত্রী। 

সম্প্রতি সৈয়দ নজরুল ইসলামকে রাজশাহী পুলিশ একাডেমীতে ডিআইজি পদে সংযুক্ত করা হয়। মামলায় ডিআইজিসহ তার দুই ভাই শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ থানার সাবেক ওসি সাজ্জাদ হোসেন, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আসগর আলী, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানকেও আসামি করা হয়েছে।

আইনজীবী রবিউল হক দোলন জানান, আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী তার আরজিতে অভিযোগ করেছেন, পূর্ব বিরোধের জের ধরে গত ১৭ এপ্রিল সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও তার ভাইদের নির্দেশে অন্যান্য আসামিরা হিরা বেগমের বাড়িতে হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টির পর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে। একই সময়ে আশেপাশের আরো কয়েকজনের বাড়িতে হামলা লুটপাট করে আসামীরা। এতে সব মিলিয়ে ২৮ লাখ ৪০ হাজার টাকর ক্ষতি হয়। আসামিরা পুলিশের শীর্ষ কর্মকর্তা ও প্রভাবশালী হওয়ায় মামলা করতে দেরি হয়েছে বলেও দাবি করেছেন আরজিতে।

Recommended

দক্ষিণ হালিশহরে জামায়াতের কর্মী সম্মেলনে জুলাই সনদের আইনগত ভিত্তি জরুরী:মুহাম্মদ শাহজাহান

দক্ষিণ হালিশহরে জামায়াতের কর্মী সম্মেলনে জুলাই সনদের আইনগত ভিত্তি জরুরী:মুহাম্মদ শাহজাহান

9 months আগে
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২.৬ কোটি ডলার

নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২.৬ কোটি ডলার

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743