দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সন্ধ্যা ৬:৫১, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

জুলাই-আগস্ট সহিংসতা: জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ

জানুয়ারি ২৩, ২০২৫
in জাতীয়
A A
0
জুলাই-আগস্ট সহিংসতা: জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার :

জুলাই ও আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে চালানো নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কমিশনার ভলকার তুর্ক। ফেব্রুয়ারির মধ্যভাগে প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতকালে এ তথ্য জানান ভলকার তুর্ক।

তিনি জানান, প্রতিবেদনটি প্রকাশের আগে জেনেভার জাতিসংঘ অধিকার কার্যালয় থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করা হবে। এসময় জুলাই-আগস্টে সংঘটিত অপরাধগুলো তদন্ত করার ধন্যবাদ জ্ঞাপন করেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি প্রধান স্বাধীন কমিশনের প্রতিবেদনও প্রায় একই সময়ে প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলো একে অপরকে পরিপূরক হিসেবে কাজ করতে পারবে বলেও উভয়ে সহমত পোষণ করেন।

এসময় ড. ইউনূস জাতিসংঘের মানবাধিকার প্রধানকে রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়াও তিনি মিয়ানমারের রাখাইন অঞ্চলে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরির প্রস্তাব দেন, যাতে রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে প্রবেশ বন্ধ করা যায়।

রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের কথাও তোলেন প্রধান উপদেষ্টা। বলেন, এ ধরনের সম্মেলনের মাধ্যমে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে বৈশ্বিক মনোযোগ আনবে।

মিয়ানমারের বিষয়ে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তুর্ক জানান, তিনি এ বিষয়ে মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে আলোচনা করছেন। এছাড়া এ বিষয়ে একটি সম্মেলন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ফিরিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও একমত পোষণ করেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Recommended

বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

1 year আগে
চাঁপাইনবাবগঞ্জে বেনজীর-শহীদুলসহ পাঁচ জনের নামে মামলার আবেদন

চাঁপাইনবাবগঞ্জে বেনজীর-শহীদুলসহ পাঁচ জনের নামে মামলার আবেদন

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743