দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৯:৫৯, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে ভালুকায় শ্রেষ্ঠ প্রশিক্ষকের সম্মাননা পেলেন আরাফাত সানি

আগস্ট ১৩, ২০২৫
in সারাদেশ
A A
0
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে ভালুকায় শ্রেষ্ঠ প্রশিক্ষকের সম্মাননা পেলেন আরাফাত সানি
Share on FacebookShare on Twitter

ইমন সরকার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো ময়মনসিংহের ভালুকা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, এডুকো পপি অফিসার রিয়াজ উদ্দীন এবং একতা ইয়ূথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম তুষারসহ আরও অনেকে।

আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে শপথ বাক্য পাঠ করান। পরে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবকদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

এসময় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫-এ ভালুকা উপজেলার শ্রেষ্ঠ প্রশিক্ষকের স্বীকৃতি অর্জন করেন আরাফাত সানি।

Recommended

নিজেকে আধুনিক ও আপডেটেড রেখে জনগণের সেবা করতে হবে: আইজিপি

নিজেকে আধুনিক ও আপডেটেড রেখে জনগণের সেবা করতে হবে: আইজিপি

4 months আগে
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743