দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৭:৪৭, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই: বাহাউদ্দিন নাসিম

নভেম্বর ২২, ২০২৪
in জাতীয়, রাজনীতি
A A
0
জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই: বাহাউদ্দিন নাসিম

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিজেদের ভূমিকায় জন্য জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ। আত্মগোপনে থাকা দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না—এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়।

গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেন বাহাউদ্দিন নাছিম। সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে শেয়ারও করা হয়েছে।

ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগের ভূমিকায় কোনো অনুশোচনা রয়েছে কি-না, এই প্রশ্নের জবাবে ওই ফোনালাপে নাছিম বলেন, অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ? নাকি জঙ্গলে-পাহাড়ে বা নির্বাসনে থেকে অনুশোচনা করবে? কীভাবে করবে? সেজন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, সেই সুযোগটা কি দেশে আছে এখন?

তিনি প্রশ্ন রেখে বলেন, স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না?

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ, অনেক মন্ত্রী-এমপি, নেতাকর্মীদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিয়ে নাছিম বলেন, কৌশলগত কারণে দেশের বাইরে অবস্থান করছি, উপমহাদেশের রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ আছে। যারা এখন বিরাজনীতিকরণের চেষ্টা করছে তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছে।

Recommended

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

6 months আগে
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743