দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
ভোর ৫:৩২, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

ছাত্র-জনতার ওপর গুলি করা পুলিশ সদস্যের তালিকা হচ্ছে

নভেম্বর ১৯, ২০২৪
in জাতীয়
A A
0
ছাত্র-জনতার ওপর গুলি করা পুলিশ সদস্যের তালিকা হচ্ছে

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

ছাত্র-জনতার আন্দোলনে নিয়মনীতির তোয়াক্কা না করে গুলি ছুড়েছে পুলিশ। ওই সময়ে ঢাকা ও চট্টগ্রামে প্রাণঘাতী অস্ত্র থেকে গুলি বর্ষণকারী পুলিশ সদস্যদের তালিকা করা হচ্ছে। এরই মধ্যে পুলিশের অন্তত ৭৩৭ জন ও অন্যান্য বাহিনীর ৪৭ জনকে চিহ্নিত করা হয়েছে। তালিকাটি যাচাই-বাছাই করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কমপ্লিট শাটডাউন ছিল কর্মসূচি ১৮ জুলাই। এদিন ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় চরম দমন-পীড়ন চালায় পুলিশ। এ সময় সরাসরি গুলি চালিয়ে হত্যাও করা হয়।

১৮ থেকে ২১ জুলাই এই চার দিনে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা ১১৫টি মামলার নথি বিশ্লেষণ করেছে আইনজীবীদের সংগঠন লিড। তাদের তথ্য অনুযায়ী, যেসব পুলিশ সদস্য গুলি চালিয়েছেন, তাদের মধ্যে যাত্রাবাড়ী থানার ৩৫৩ জন, শাহবাগ থানার ৫৩ জন, মোহাম্মদপুর থানার ১৬২, রামপুরা থানার ৩১, ধানমন্ডি মডেল থানার ৩, উত্তরা পূর্ব থানার ৬৫, আর চট্টগ্রামের বাকলিয়া থানার ৩১, চান্দগাঁও থানার ৫৪, কর্ণফুলী থানার ২, কোতোয়ালী থানার ৩৩ জন পুলিশ সদস্য। অন্যান্য বাহিনীর রয়েছে আরও ৪৭ জন সদস্য।

এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (লিড) লইয়ার ফর এনার্জির প্রধান নির্বাহী আব্দুল্লাহ আল নোমান বলেন, শুধু ভিন্ন মত পোষণের কারণে ছাত্র-জনতার ওপর রাষ্ট্রপক্ষ বিনা দ্বিধায় দমন-নিপীড়ন ও গুলি চালায়। এটি সম্পূর্ণ মানবতাবিরোধী অপরাধ।

এ বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেন, ‘পুলিশ কেন মানুষদের ওপর গুলি চালাবে। ছাত্র-জনতার মবের মধ্যে তো পুলিশের বাবা, ভাই বা সন্তানও থাকতে পারে।’

নিরাপত্তা বিশ্লেষক কর্নেল মো. আব্দুল হক (অব.) বলেন, অনেক পুলিশ সদস্যই আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সঙ্গে নিজেরাও টিকে থাকতেই দমন-পীড়ন চালিয়েছেন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মাঠ পর্যায়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী ও নির্দেশদাতাদের আইনের আওতায় আনা হচ্ছে।

Recommended

অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান বাতিল হচ্ছে

অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান বাতিল হচ্ছে

6 months আগে
জনগণের দেয়া করই অর্থনীতির মূল চালিকাশক্তি: ড. ইউনূস

জনগণের দেয়া করই অর্থনীতির মূল চালিকাশক্তি: ড. ইউনূস

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743