দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৯:১২, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক, চলছে বিজিবির নিয়মিত টহল

জানুয়ারি ১৯, ২০২৫
in সারাদেশ
A A
0
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক, চলছে বিজিবির নিয়মিত টহল
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী এলাকায় বিএসএফ ও ভারতীয় নাগরিকদের আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। পরে গতকাল বিকেলে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ। বৈঠকের পর থেকে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চলছে বিজিবির নিয়মিত ও সর্তক অবস্থায় টহল।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে সীমান্ত এলাকা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া।

বিজিবি ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বিজিবি-বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর বিরোধপূর্ণ এক হাজার ২০০ গজ কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। একই সঙ্গে সীমান্তের ওপারেও বিএসএফ সদস্যও নিয়মিত টহল দিচ্ছেন।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. কামাল উদ্দীন বলেন, বাংলাদেশ সীমান্তের প্রান্তে বিএসএফ ও ভারতীয়রা ঢুকে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। পরে বিজিবি ও স্থানীয় সাধারণ জনগন মিলে তাদের এই অপচেষ্টা রুখে দেয়। গতকাল বিকেলে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের পর সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবির সদস্যদের নিয়মিত টহল দিতে দেখছি।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক। আমাদের দৈনন্দিন সীমান্তের টহল কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।

Recommended

সোনামসজিদে বিজেবি-বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সভা অনুষ্ঠিত

সোনামসজিদে বিজেবি-বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সভা অনুষ্ঠিত

1 year আগে
ভালুকা পৌরসভায় ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে “জনতার মেয়র” আলহাজ্ব হাতেম খান

ভালুকা পৌরসভায় ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে “জনতার মেয়র” আলহাজ্ব হাতেম খান

4 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743