দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৯:১৩, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও ইয়াবা জব্দ

আগস্ট ২৯, ২০২৬
in সারাদেশ
A A
0
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও ইয়াবা জব্দ
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) দায়িত্বপূর্ণ শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত এলাকায় পৃথক ০৩টি অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প ৫০২ বোতল ভারতীয় নেশাজাতীয় (Eskuf) সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জনকে আটক করেছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিজিবি’র গোপন সংবাদের ভিত্তিতে গতরাতভর অভিযান ০৩ টি পরিচালিত হয়।

প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি হতে অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৪ হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামস্থ পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল ০১জন  আসামী পিরোজপুর গ্রামের মোঃ খলিল এর ছেলে মোঃ মামুনুর রশীদ (১৯) কে ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় ৩১০ বোতল Eskuf সিরাপ, ০১টি সিএনজি এবং ০১টি ব্যবহৃত মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয়। বর্নিত অভিযান পরিচালনার সময় রাতের অন্ধকারে আরো ০৪জন চোরাকারবারী পালিয়ে যায়।

এরপর দ্বিতীয় অভিযানটিতে চাঁনশিকারী বিওপি হতে ০১টি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ২০০ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলাধীন ভোলাহাট ইউনিয়নের হোসেন ভিটা গ্রামস্থ জনৈক গফুর মিয়ার আম বাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ফেন্সিডিলের বিকল্প ১৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করতে সক্ষম হয়।

এছাড়াও তৃতীয় অভিযানে তেলকুপি বিওপিতে কর্মরত নায়েক মোঃ আঃ বারী এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস হতে আনুমানিক ২.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামস্থ জনৈক খায়রুল মেম্বারের আম বাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ফেন্সিডিলের বিকল্প ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১টি বাইসাইকেল আটক করতে সক্ষম হয়।

অভিযান ০৩টিতে আটককৃত আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল এর বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recommended

অনিবন্ধিত নিউজ পোর্টালের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

অনিবন্ধিত নিউজ পোর্টালের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

2 years আগে
কাফনের কাপড় পরে কারিগরি শিক্ষার্থীদের মিছিল

কাফনের কাপড় পরে কারিগরি শিক্ষার্থীদের মিছিল

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743