স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর পৃথক ০২টি অভিযানে ভারতীয় ৩৫ বোতল নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ ও ১৭ বোতল মদ জব্দ করা হয়েছে।
গতকাল রবিবার (১৮ অক্টোবর) আনুমানিক রাত ০৮ টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন মনাকষা ইউনিয়নের ড্যাইসাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৩৫ বোতল নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ জব্দ করে।
একইদিনে রাত আনুমানিক রাত ১০:১৫ মিনিটের সময় মনোহরপুর বিওপি’র একটি বিশেষ টহল দল দূর্লভপুর ইউনিয়েনের মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করে।
জব্দকৃত সিরাপ ও মদের আনুমানিক বাজার মূল্য ৪০,০০০ টাকা। জব্দকৃত সিরাপ ও মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা তৎপর রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ ও মাদক চোরাচালান প্রতিরোধ করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।
চলতি অক্টোবর মাসে ৫৩ বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানে এযাবৎ ০১ জন আসামীসহ ২৩৭ বোতল বিভিন্ন ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৫৩ বোতল মদ জব্দ করে।


