দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ২:৪২, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম আইন-আদালত

চাঁপাইনবাবগঞ্জে বেনজীর-শহীদুলসহ পাঁচ জনের নামে মামলার আবেদন

সেপ্টেম্বর ১২, ২০২৪
in আইন-আদালত, সারাদেশ
A A
0
চাঁপাইনবাবগঞ্জে বেনজীর-শহীদুলসহ পাঁচ জনের নামে মামলার আবেদন

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

অপহরণ, গুম ও ক্রসফায়ারে হত্যার বিচার চেয়ে আদালতে র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকসহ পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলী আদালতে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত বিএনপি কর্মী আবুল হোসেন বাবুর স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে এই মামলা দায়েরের আবেদন করেন।

শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব ১৮ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক, র‍্যাবের দুই সোর্স মনিরুল ইসলাম টুলু ও মো. মোরশালীন। এছাড়া অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জন।

বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ আদালত থেকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেনকে তুলে নিয়ে যান র‍্যাব-পুলিশ সদস্যরা। পরদিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। আবুল হোসেনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আইনজীবী বলেন, এতোদিন হুমকি-ধামকি ও ভয়ে মামলা দায়ের করতে পারেনি পরিবার। অন্যদিকে, অনেকদিন পর হলেও স্বামী হত্যার বিচারের জন্য আইনি ব্যবস্থা নিতে পেরে স্বস্তি পাচ্ছেন বলে জানিয়েছেন বাদী জুলেখা বেগম ও তার মা হাসনারা বেগম।

জুলেখা বেগম জানান, তার স্বামী আবুল হোসেন বাবু বিএনপির কর্মী ছিলেন। এটাই তার দোষ। অন্য কোন কিছুর সাথে সে জড়িত ছিলোনা। আইন বহির্ভূত এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।

Recommended

ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন ভারতীয় হাইকমিশনার

ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন ভারতীয় হাইকমিশনার

5 months আগে
অন্তর্বর্তী সরকারকে নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করতে হবে: হিউম্যান রাইটস ওয়াচ

অন্তর্বর্তী সরকারকে নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করতে হবে: হিউম্যান রাইটস ওয়াচ

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743