দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ২:৩০, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী ভাঙন রোধে ৪৩ কোটি  ৩৯ লাখ টাকার প্রকল্পের কাজ উদ্বোধন  

আগস্ট ১৬, ২০২৬
in সারাদেশ
A A
0
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী ভাঙন রোধে ৪৩ কোটি  ৩৯ লাখ টাকার প্রকল্পের কাজ উদ্বোধন  
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে ২ দশমিক ৯০ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৩৯ লাখ টাকা। 

শনিবার (১৫ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আব্দুল আলিম,অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে,আলাতুলি এলাকায় পদ্মা নদীর ২ দশমিক ৯০ কিলোমিটার অংশে তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে। দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে এ এলাকার বসতবাড়ি,বিভিন্ন স্থাপনা ও কৃষিজমি হুমকির মুখে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন রোধের পাশাপাশি স্থানীয় মানুষের জানমাল ও কৃষিজমি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন,নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজে সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। পদ্মা নদীর ভাঙন থেকে আলাতুলি এলাকার মানুষ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় এ প্রকল্পের গুরুত্ব অপরিসীম। তাই কাজের গুণগত মান নিয়ে কোনো ধরনের আপস করা যাবে না।

তিনি আরও বলেন,নদীভাঙন রোধে প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রকল্পের সুফল যাতে দ্রুত স্থানীয় মানুষ পায়,সেদিকে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

Recommended

নির্বাচন ৩০ জুনের মধ্যে, সমর্থন দিয়েছে জামায়াত-এনসিপি: প্রেস সচিব

নির্বাচন ৩০ জুনের মধ্যে, সমর্থন দিয়েছে জামায়াত-এনসিপি: প্রেস সচিব

1 year আগে
জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের ‘নায়িকা’: ড. ইউনূস

জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের ‘নায়িকা’: ড. ইউনূস

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743