স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র পরিচালিত পৃথক ২টি মাদকবিরোধী অভিযানে গাঁজা,ইয়াবা,চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে গোমস্তাপুর উপজেলার নাদেরাবাদ (বেইলি ব্রিজ) এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ২টি অভিযান পরিচালনা করেন।
ডিএনসির সূত্রে জানা যায়,প্রথম অভিযানটি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলাধীন নাদেরাবাদ (বেইলি ব্রিজ) গ্রামস্থ এলাকা,চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সকাল ০৭:০০ থেকে ০৭:৪০ ঘটিকার সময় অভিযান চালিয়ে মোসাঃ সেতারা (৫০) নামে এক নারীকে ৩ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।
এরপর দ্বিতীয় অভিযান একই এলাকায়,সকাল ০৭:৫০ থেকে ০৯:৩০ ঘটিকার সময় অভিযান চালিয়ে মোঃ আজিম আলী সোহাগ (৩৩),মোঃ রুবেল আলী (২৯) ও মোঃ: রবিন (২৫) নামে এই তিনজনকে ইয়াবা ৩৩০ পিস,চোলাইমদ ২২০ লিটার এবং ওয়াশ ৩ হাজার ৬০০ লিটার সহ গ্রেফতার করা হয়।
ডিএনসি জানায়,পৃথক ২টি অভিযানে আটক চারজনের বিরুদ্ধে উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি নিয়মিত মামলা দায়ের করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন,মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


