দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৯:১৮, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬
in সারাদেশ
A A
0
চাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
Share on FacebookShare on Twitter

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড তৈরি করে চাল ও অন্যান্য সামগ্রী বিতরণের নামে প্রতারণার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জেলার শিবগঞ্জ উপজেলার ১৪ নম্বর ধাইনগর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় পরিচালিত এ কর্মকাণ্ডে প্রায় ২০ হাজার অসহায় ও দুস্থ মানুষ প্রতারণার শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

অভিযোগে বলা হয়েছে, ‘মেসার্স মাসকুরা ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান ভূয়া কার্ড তৈরি করে সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায় করছে। এভাবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি করা হয়েছে।

সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ এ অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জেসমিন বেগম ও তার সহযোগী একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সরকারি কর্মসূচির নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

চেয়ারম্যান আব্দুল লতিফ আরও অভিযোগ করেন, এই প্রতারণা চক্রের কার্যক্রমে বাধা দিতে গিয়ে তিনি একাধিকবার হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। এমনকি দায়িত্ব পালন করতে গিয়ে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও একই ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়েছেন বলে তিনি দাবি করেন। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এতে প্রশাসনের গাফিলতি রয়েছে বলেও মন্তব্য করেন চেয়ারম্যান।

তিনি দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় প্রতারণার পরিধি আরও বিস্তৃত হয়ে বিপুলসংখ্যক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধাইনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম রাব্বানি টিটু, স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম, গোলাম জাকারিয়া এবং চেয়ারম্যানের ছেলে মো. নাদিমসহ অন্যান্যরা।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

Recommended

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

11 months আগে
ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন

ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743